ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১১:৪৯

সংযুক্ত আরব আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানের হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এ পাইলট ওমানের নাগরিক। তবে তিনি বেড়ে উঠেছেন আমিরাতে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামাম আল-হামানির লিংডইন অ্যাকাউন্টে দেখা গেছে, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়ার পর ওই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের জুনে চাকরি ছেড়ে দেন।

তবে তার লিংডইনে ফ্লাইদুবাইয়ের কথা উল্লেখ নেই। এ অ্যাকাউন্টটি হামামের বলে নিশ্চিত করেছে একটি সূত্র। যদিও অ্যাকাউন্টটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে। কেন এটি ডিলিট করা হলো এ ব্যাপারে জানতে লিংকডিনের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন।

ওমানি এ পাইলট পড়াশোনা করেছেন ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে। তবে তিনি সরাসরি এটির ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে পড়তেন। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে বিমান চলাচল ব্যবস্থাপনার ওপর ডিগ্রি পান তিনি।

সিএনএন আরও জানিয়েছে, হামামের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে। এরআগেই তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পায় সিএএন। যেখানে বিমানের ককপিট থেকে ধারণা একটি ভিডিও থেকে ইসরায়েলি বিমানগুলোকে ভিডিও করা হয়েছে। আর ওই ভিডিওর শেষে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির এবং জর্ডানীয় গুপ্তচর হুমাম খলিল আবু-মুলাল-আল-বালাওইয়ের ছবি আছে। আবু-মুলাল ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সিআইএ-এর একটি ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছিলেন।

এছাড়া আরেকটি ভিডিও পোস্টে ইসলামের তিন পবিত্রস্থান মক্কা, মদিনা ও জেরুজালেমের এআই দিয়ে ছবি পাওয়া গেছে। যেটির ব্যাকগ্রাউন্ডে একটি ইসলামিক কবিতা পড়া হচ্ছিল। 

সূত্র: সিএনএন

aliul / aliul

ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত

যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে

বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক

আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ