সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ
এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে তুলনামূলক দুর্বল পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের। তবুও টিকেছিল ব্রোঞ্জ পদকের আশা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতেও বাংলাদেশের অবস্থা সুবিধাজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে দলের তিন টপ অর্ডারই ফিরলেন শূন্য রানে।
দলীয় ৪ রানেই বাংলাদেশ প্রথম তিন টপ অর্ডারকে হারিয়েছে। আগের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়া তাওহীদ হৃদয় আজও আশা দেখিয়ে ৬ বলে ১১ রান করে ফিরেছে। ফলে ১৮ রানে বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাই বাজেভাবে করেছেন ওপেনার সাইফ হাসান। নুয়ান থুসারার প্রথম ওভারের ৫ বলেই তিনি খাবি খেয়েছেন, ফলে কোনো রান করতেই ষষ্ঠ বলে তিনি ক্যাচ তুলে দিয়েছেন। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়ে তানজিদ হাসান তামিমও নড়বড়ে ব্যাটিং দেখান থারিন্দু রত্ননায়েকের বলে। দ্বিতীয় বলেই তিনি ক্যাচ দেন সাহান আরাচিগের হাতে।
আগের ম্যাচে মাত্র ২ রানে ফেরা অধিনায়ক লিটন এবার আউট গোল্ডেন ডাক নিয়ে। থুসারার প্রথম বলেই উড়ে গেছে তার স্টাম্প। দুটি চারের বাউন্ডারিতে আগের ম্যাচের মতো আশা দেখালেন হৃদয়। কিন্তু ৬ বলে ১১ রান করে রত্ননায়েকের বলে তিনিও ক্যাচ তুলেছেন। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যেন আরেকটি বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো না হলেও, মুস্তাফিজু রহমান ও রিশাদ হোসেনের খরুচে বোলিংয়ে শেষদিকে তারা ঘুরে দাঁড়ায়। রত্ননায়েকের ৩২ বলে ৬৫ রানের সুবাদে তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। মিতব্যয়ী বোলিংয়ে বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী ২ এবং আলিস আল ইসলাম ১ উইকেট নেন। ফিজ ৩ ওভারে ৪৩ রানে ২, সাইফ হাসান ২৮ রানে ২ এবং রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রানে নেন ১ উইকেট।
aliul / aliul
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?
নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস
নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা
শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি
ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ
হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন
৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল
১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে
২ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে জয়হীন ফ্রান্স-ইতালি