৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল
উয়েফা নেশন্স লিগের সুবাদে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়েও কয়েকজন তারকার দেখা মিলছে জাতীয় দলের জার্সিতে। এমনকি তারা বল পায়েও দুর্দান্ত পারফর্ম করছেন। ৩৮ বছর বয়সেও পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কি করেছেন হ্যাটট্রিক, ৩৫ বছরের কেভিড ডি ব্রুইনা করেছেন জোড়া গোল।
লেভান্ডফস্কি ও ডি ব্রুইনার জ্বলে ওঠার দিনে জয় পেয়েছে স্ব স্ব দল। নেশন্স লিগে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে পোল্যান্ড ৬-০ গোলে বিধ্বস্ত করেছে রোমানিয়াকে। গ্রুপ ‘এ’-এর অপর ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে তুরস্ককে হারিয়েছে।
রোমানিয়ার বিপক্ষে নিজের বয়সের বাধা ডিঙিয়ে আধিপত্য দেখালেন নাপোলির বেলজিয়াম মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের ১০ মিনিটেই তিনি দদি লুকেবাকিও’র সঙ্গে ওয়ান-টু খেলে কাছের পোস্টের কোণা দিয়ে বল জড়িয়ে লিড এনে দেন। ৫৯ মিনিটে বেলজিয়ামের দ্বিতীয় গোলটিও ডি ব্রুইনা করেন বাঁকানো এক শটে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ২০০তম গোল হলো সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকার। আরেক অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু শেষ গোল করে ৩-০ গোলে জয় নিশ্চিত করেন।
অপর ম্যাচে লেভান্ডফস্কির হ্যাটট্রিকে পোল্যান্ডের কাছে ৬-০ ব্যবধানে উড়ে গেছে রোমানিয়া। এতে অবশ্য প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম থাকাটাকেও কাজে লাগিয়েছে পোলিশরা। ২২ মিনিটে রোমানিয়া ডিফেন্ডার রাডু ড্রাগুসিন নিজেদের বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন। বাকি সময়ে তারা খেলেছে ১০ জন নিয়ে। ২৪ মিনিটে সেই পেনাল্টিতে প্রথমবার স্কোরশিটে নাম তোলেন লেভান্ডফস্কি।
সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড ৪৭ এবং ৮৬ মিনিটে আরও দুই গোল করে আন্তর্জাতিক ফুটবলে সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করেন। পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৭০) ও সবচেয়ে বেশি গোলের (৯২) রেকর্ডও লেভার। এ ছাড়া রোমানিয়ার জালে একটি করে গোল করেছেন লেভার সতীর্থ পিটর জেলেনেস্কি ও জ্যান বেডনারেক। আরেক গোল হয়েছে আত্মঘাতী।
aliul / aliul
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?
নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস
নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা
শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি
ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ
হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন
৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল
১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে
২ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে জয়হীন ফ্রান্স-ইতালি