ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:১৩

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই একপেশে লড়াই– সম্প্রতি এটাই হয়ে উঠেছিল নিয়মিত দৃশ্য। তবে তুলনামূলক দুর্বল দল নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারতের সঙ্গে রোমাঞ্চকর লড়াই উপহার দিলো সাহিবজাদা ফারহানের দল। শেষ পর্যন্ত তাদের ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের স্বর্ণপদক উঠল ভারতের গলায়।

এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটেও ভারত সোনা জিতেছিল। একই লক্ষ্য নিয়ে যাওয়া পুরুষ ক্রিকেটে ভারতকে সর্বোচ্চ পদক এনে দিলো শ্রেয়াস আইয়ারের দল। জাপানের নিশিন করোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা ৬ উইকেটে ২১১ রান তোলে। লক্ষ্য তাড়ায় প্রায় শেষ পর্যন্ত আশা বাঁচিয়ে রাখে পাকিস্তান, তবে তারা ৬ উইকেটে ১৯২ রান পর্যন্ত তুলতে সক্ষম হয়।

এদিন টসের সময় কিংবা ম্যাচ শেষে যথারীতি হাত মেলাননি দুই দলের অধিনায়ক আইয়ার-ফারহান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরু থেকেই ভারত ছিল আক্রমণাত্মক। এর মধ্যে ওপেনার অভিষেক শর্মা ঝড় তুলেছেন। মাত্র ২০ বলে ফিফটি করার ২৮ বলে ৩ চার ও ৭ ছক্কায় করেন ৬১ রান। সূর্যবংশী ৯ বলে ২ ছক্কায় ১৫ রান করেন। মাঝে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। 

তবে শেষদিকে তিলক ভার্মা ও শিভাম দুবে ঝড় তুললেই দলীয় দুইশ পেরোয় ভারত। তিলক ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৫১ এবং দুবে ১৫ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস।

লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান অধিনায়ক ফারহান ১১ ও উসমান খান ৩ রান করে ফিরলে জয়ের আশায় হোঁচট খায়। মাজ সাদাকাতও অল্প সময়ের ব্যবধানে ২৩ রানে আউট। তবে হাসান নেওয়াজের ব্যাটিংয়েই পাকিস্তান ম্যাচ জমিয়ে তোলে। তিনি ৫১ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯৬ রান করে ম্যাচের শেষ বলে দুবের বলে আউট হয়েছেন। তবে শুরুতে ধীরগতির ব্যাটিংই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। ২২ বলে ২৯ রান করেছেন সাইম আইয়ুব।

স্বর্ণপদক নিশ্চিতের পথে ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও দুবে।

aliul / aliul

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

ম্যাচ জমিয়ে হারল পাকিস্তান, ভারতের গলায় এশিয়ান গেমসের স্বর্ণ

হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন

৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

২ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে জয়হীন ফ্রান্স-ইতালি

সাইফ-তামিম-লিটন মিলেও ১ রান পায়নি বাংলাদেশ