ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:৩৩

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানি "আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)" এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ, রোজ শনিবার কোম্পানির প্রধান কার্যালয়, কাকরাইল এ অনুষ্ঠিত হয়। আইসিএমএল পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুনসহ সম্মানিত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে হোল্ডিং প্রতিষ্ঠান আইসিবি পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, মহাব্যবস্থাপকবৃন্দ, আইসিবি'র অন্যান্য সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ আইসিবি ও কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, কর্পোরেট অ্যাডভাইজরি, ট্রাস্টি ও কাস্টডিয়ান সেবা, অ্যারেঞ্জার সেবা এবং বিনিয়োগ হিসাব ও টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) পরিচালনার মাধ্যমে পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ সকল প্রকারের বিনিয়োগ সেবা প্রদান করে আসছে। আইসিএমএল এর পরিশোধিত মূলধন এর পরিমাণ ৩২৯.৬৫ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৮২৮.০০ কোটি টাকা। কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরে শেয়ার মালিকদের জন্য ১.০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আইসিএমএল এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সম্মানিত শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), স্টক এক্সচেঞ্জসমূহ, সেন্ট্রাল ডিপোজিট বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং অন্যান্য অংশীজনের সহযোগিতা ও সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়

গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর

নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা