ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩-১০-২০২৬ বিকাল ৫:৮

২,০০০-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী স্ফূরণ ৬.০-এ মুহূর্তগুলো ধারণ করতে, নিজেদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করে নিতে ও সৃজনশীলতা প্রকাশ করতে একত্রিত হয়েছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) গত ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই আয়োজন ছিল ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতার এক অনন্য উদযাপন। বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে ও অপো বাংলাদেশের স্পনসরশিপে স্ফূরণের ষষ্ঠ আসরে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ ফটোগ্রাফার, সৃজনশীল ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এই আয়োজন শিক্ষার্থী ও উদীয়মান সৃজনশীলদের ভাবনা বিনিময় এবং ভিজ্যুয়াল প্রকাশের বিভিন্ন ধারার সাথে পরিচিত হওয়ার এক অর্থবহ সুযোগ তৈরি করে দেয়।
স্ফূরণ ৬.০-এ বেশ কয়েকটি সৃজনশীল বিভাগ ছিল, ক্যামেরা ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং কনটেস্ট এবং আর্ট ও কার্টুন প্রদর্শনী। ২,০০০-এরও বেশি অংশগ্রহণকারীর ২,০০০-এরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে এই আয়োজন তরুণ সৃজনশীলদের জন্য ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের বিভিন্ন রূপ খোঁজা ও তাদের সৃজনশীল কাজ আরও বড় পরিসরে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
দুইদিনের এই আয়োজন ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেছে। কীভাবে তরুণেরা প্রতিদিনের অভিজ্ঞতাগুলো ধারণ করে এবং সেগুলোকে চমৎকার সব ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করে তা উঠে এসেছে। আয়োজনের অংশ হিসেবে অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়, যেখানে তরুণ সৃজনশীলরা কীভাবে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রতিদিনের মুহূর্তগুলো পর্যবেক্ষণ, ধারণ ও রূপান্তরিত করেন তা উঠে এসেছে।
অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা দেওয়া বাছাইকৃত ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের দর্শকদের সামনে তাদের কাজ উপস্থাপনের সুযোগ দেয়; একইসাথে, দর্শনার্থীরা তরুণ সৃজনশীলদের চোখে মানুষ, স্থান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন আবেগ অনুভব করার সুযোগ পান।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “তরুণ সৃজনশীলরা সবসময়ই তাদের চারপাশের জগতকে পর্যবেক্ষণ ও প্রকাশ করার নতুন উপায় খুঁজে নিচ্ছে। অপোতে আমরা বিশ্বাস করি, প্রযুক্তি তরুণদের চিন্তাগুলো ধারণ করতে ও দৈনন্দিন মুহূর্তগুলোকে অর্থবহ ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করতে সহায়তা করে এই সৃজনশীল যাত্রাকে সমর্থন করতে পারে। স্ফূরণ ৬.০-এর জন্য বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দিত। যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা দেখাতে পারে, ধারণা বিনিময় করতে পারে এবং তরুণ সৃজনশীলরা আরও বড় কমিউনিটির সাথে সংযুক্ত হতে পারে।”
আয়োজনে অপো বাংলাদেশ অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অপো বিশেষ অফার ও আফটার-সেলস সার্ভিস ডিসকাউন্টের মাধ্যমে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সাথে যুক্ত হয় এবং তরুণ সৃজনশীলদের সহযোগিতা করার প্রতি তাদের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে এই সহযোগিতার মাধ্যমে অপো প্রযুক্তি, ফটোগ্রাফি ও সৃজনশীলতাকে একত্রিত করে এমন প্ল্যাটফর্মগুলোকে সহায়তা করে যাচ্ছে। যা তরুণদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করা এবং নিজস্ব ভিজ্যুয়াল ভয়েস বিকাশের সুযোগ করে দেয়।

এমএসএম / এমএসএম

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত

‎জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়

গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর

নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা