আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়
ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ২ মিনিটেই গোল করেছিলেন লামিন ইয়ামাল। চেক রিপাবলিকের বিপক্ষেও আগেভাগে গোল পেলেন বার্সেলোনা ফরোয়ার্ড। উয়েফা নেশনস লিগে টানা তৃতীয় জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
ওভেইদোতে ৩-১ গোলে জিতেছে স্পেন। ১৯ বছর বয়সী তারকা ষষ্ঠ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে গোল করে ব্যালন ডি’অর জয়ের দাবি আরও জোরালো করলেন।
৩৫তম মিনিটে স্পেন অধিনায়ক রদ্রি গোল করে লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ন্ত্রণ এনে দেন। ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে জিরি স্লামা চেক রিপাবলিকের হয়ে একটি গোল শোধ দেন। শেষ ১৫ মিনিট অতিথিরা ১০ জন নিয়ে খেলেছে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেচি।
বদলি নেমে মিকেল মেরিনো তৃতীয় গোল করেন। তাতে সব প্রতিযোগিতা মিলে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকল স্পেন।
ডানপ্রান্ত দিয়ে কাট করে ইয়ামাল দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা তৈরি করে বাঁকানো শট নেন। অভিষিক্ত চেক কিপার আন্তোনিন কিনস্কি বলের নাগাল পাননি।
তারপর টটেনহ্যাম গোলকিপার কিনস্কিকে পরীক্ষা দিতে হয়েছে। তিনি পেদ্রির নিচু শট লুফে নেওয়ার পর আইমেরিক লাপোর্তের হেড গোলবারের ওপর দিয়ে যায়।
পরে কিনস্কি ওলমোর হাফ ভলি চমৎকারভাবে ক্রসবারের ওপর দিয়ে পাঠান মাঠের বাইরে। কিছুক্ষণ পর চেকদের অর্ধে বল পেয়ে রদ্রি জায়গা তৈরি করে জাল কাঁপান।
পেদ্রির পাসে রবার্তো ফার্নান্দেজের শট ব্লক করে চেক ডিফেন্ডার। আলগা বল পেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখান রদ্রি। ইউরো ২০২৪ এর পর প্রথম গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভিক্টর মুনোজ ইয়ামালের বদলি নামেন। ক্রিস্টাল প্যালেস উইঙ্গার ইয়েরেমি পিনো আসেন অ্যালেক্স বায়েনার বদলে।
চেকরা একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। অ্যাডাম হোজেকের পাস ধরে স্লামা দুরূহ কোণ থেকে জালে বল ঠেলে দেন। অতিথিরা ৭৯তম মিনিটে সমতা ফেরাতে পেরেছে বলে মনে করেছিল। রেঞ্জার্স ফরোয়ার্ড রায়ান নাদেরি গোলকিপার ডেভিড রায়াকে পরাস্ত করেন। কিন্তু গোলটি বাতিল হয় লুকাস চার্ভ স্পেন ডিফেন্ডার রবিন লে নরমান্দকে ফাউল করার কারণে।
৮৫তম মিনিটে ফার্নান্দেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কেজচি। সুযোগ বুঝে স্পেন তৃতীয় গোল করে। মুনোজের প্রচেষ্টা কিনস্কি রুখে দিলেও ফিরতি শটে গোলের দেখা পান আর্সেনাল মিডফিল্ডার মেরিনো।
তিন ম্যাচে তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে এ-৩ গ্রুপের শীর্ষে স্পেন।
aliul / aliul
পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার
সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’
হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল
আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?
নেশনস লিগে রেকর্ড ভেঙে আর্সেনালকে উপেক্ষার জবাব দিলেন ইয়োকেরেস
নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা