সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’
ঘরের মাঠে খেলা। শক্তির বিচারে দুই দলকে রাখা যায় একই সারিতে। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেখা গেল আকাশ-পাতাল তফাৎ। ক্রোয়েশিয়া তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের শিকার হলো। রিজেকায় তারা ইংল্যান্ডের কাছে হেরেছে ৭-০ গোলে।
স্বাভাবিকভাবেই এমন নির্দয়ভাবে হারের পর ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে ক্রোয়েশিয়ান ফুটবলে। দলের অধিনায়ক ও কিংবদন্তি লুকা মদরিচ নিজেকে ধরে রাখতে পারলেন না। দলের পারফরম্যান্স কতটা তলানিতে ছিল, তার ব্যাখ্যা করতে পারছেন না এসি মিলানের সেন্ট্রাল মিডফিল্ডার।
স্পেন ম্যাচে বাইরে থাকার পর শুরুর একাদশে ফিরেছিলেন মদরিচ। ম্যাচের পর গলা চড়িয়ে তিনি বলেন, ‘কোন্দল, ভুলভ্রান্তি, আগ্রাসন ও ঐক্যের অভাবের কথা না বলে এমন একটা পারফরম্যান্সের ব্যাখ্যা পাওয়া খুব কঠিন। আমি ২০ বছর ধরে খেলছি এখানে, কিন্তু প্রথমবার একটি ম্যাচের পর লজ্জিত বোধ করছি।’
প্রায় এক দশক ধরে ক্রোয়েশিয়ান ফুটবলের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০১৮ সালের বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল। পরের আসরে হয়েছিল তৃতীয়। এই হার দলের সুনাম ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন ৪১ বছর বয়সী অধিনায়ক, ‘এই পরাজয় মেনে নেওয়া যায় কারণ এখন ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো দল। কিন্তু বছরের পর বছর ধরে যে সুনাম আমরা অর্জন করেছি, এভাবে হেরে সেটা ক্ষুণ্ণ করা একেবারে গ্রহণযোগ্য। আমি ভীষণ লজ্জিত বোধ করছি।’
দলের সমালোচনা করে মদরিচ আরও বললেন, ‘এভাবে ফুটবল খেলতে পারেন না। মনে হচ্ছিল আমাদের চার-পাঁচজন খেলোয়াড় নেই। এটা ছিল বিপর্যয়কর রাত। আমাদের একে অন্যকে দোষারোপ করা কিংবা বলির পাঁঠা খোঁজা উচিত নয়। আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়াতে হবে।’
এই উইন্ডোতে স্পেনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। সাত গোলে হারার পর পরের এই ম্যাচটি সহজ হবে না স্বীকার করলেন মদরিচ, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের জন্য আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমাদের অবশ্যই আসল সামর্থ্য দেখাতে হবে। আমাদের হতাশা, গর্ব, আকাঙ্ক্ষা, ইচ্ছা ও একতার প্রকাশও থাকতে হবে। এভাবে খেলা অগ্রহণযোগ্য।’
মদরিচের শেষ কথায় আরও বড় ধরনের হতাশা ফুটে উঠল, ‘আজ আমরা তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম।’
মদরিচ একাই শুধু ক্ষোভ ঝারেননি। কোচ স্লাভেন বিলিচ নিজের কাঁধে দায় নিলেন, ‘ক্রোয়েশিয়ার এটা প্রাপ্য নয়। সব দায় আমার। আমি কোচ এবং এটা আমার দেশের জাতীয় দল। আমরা সবকিছু বিশ্লেষণ করব। কিন্তু কিছু বিষয় অগ্রহণযোগ্য।’
স্পেন ম্যাচকে দলের আত্মসম্মান ফিরিয়ে আনার সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘সামনে এগিয়ে যেতে স্পেনের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখানোর বিকল্প নেই আমাদের। সবকিছু যখন ভালো যায়, তখন ইতিবাচক থাকা সহজ। কিন্তু আমাদের একতা ও আমাদের সামর্থ্য দেখানোর এখনই সঠিক সময়।’
শেষে কোচ বলেন, ‘যে কোনো মূল্যে আমরা স্পেনকে হারাব, এটা বলা অযৌক্তিক। কিন্তু আমাদের শক্তিশালী ও সাহসি ক্রোয়েশিয়াকে তুলে ধরতে হবে।’
aliul / aliul
‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’
বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল
রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ
পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার
সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’
হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল
আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার