ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:৪

পর্তুগালের ট্রেনিং ক্যাম্প থেকে হঠাৎ করেই বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনিশ্চতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কোচের সঙ্গে সিআরসেভেনের মনোমালিন্যের কারণে তৈরি হওয়া অস্থিরতার প্রভাব পড়েছে জাতীয় দলের ড্রেসিংরুমে। দলের মধ্যে বিভেদ তৈরির গুঞ্জনও শোনা গেছে।

শনিবার এসব বিষয়ে কথা বলেছেন রোনালদোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। তিনি জানালেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে তার কথা হয়েছে। তবে দলের মধ্যে বিভেদ তৈরি হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।

গত বুধবার জেসুসের সঙ্গে রেষারেষির কারণে কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন রোনালদো। দেশের রেকর্ড গোলদাতাকে ছাড়াই পরের দিন ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদো তার ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জানান, কোচ জর্জ জেসুসের সংবাদ সম্মেলন ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলার পর তিনি ক্যাম্প ছাড়েন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ শিগগিরই জানানোর আশ্বাস দেন রোনালদো।

নরওয়ের বিপক্ষে পোর্তোতে নেশনস লিগের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফার্নান্দেজ বললেন ,‘তার সঙ্গে আমার কথা হয়েছিল। তাকে যা বলেছি, সেটাই এখানে পুনরাবৃত্তি করছি—সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আজীবন আমাদের জাতীয় দল, আমাদের ফুটবল এবং দেশের সর্বশ্রেষ্ঠ প্রতীক হয়ে থাকবেন।’

ম্যানইউর সাবেক সতীর্থকে নিয়ে তিনি আরও যোগ করলেন, ‘শুধু পর্তুগালেই নয়, সারা বিশ্বে তিনি যা অর্জন করেছেন, তার জন্য। শুধু তিনি সর্বকালের সেরাদের মধ্যে নয়, সব পর্তুগিজের হৃদয়ে তার জন্য বিশেষ স্থান সংরক্ষিত আছে।’

জাতীয় দলে বিভেদ সংক্রান্ত গুজবে ফার্নান্দেজ বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা যেন ঝামেলা তৈরি করা বন্ধ করি। জাতীয় দলের মধ্যে কোনো বিভেদ নেই। এটা একটা দল এবং বাইরে থেকে কোনো শোরগোল আসলেও একটাই দল থাকবে।’

স্প্যানিশ সংবাদপত্র মার্কা এক প্রতিবেদনে জানায়, রোনালদোকে স্কোয়াড না ছাড়তে রাজি করাতে বিমানবন্দরেও গিয়েছিলেন জেসুস ও পর্তুগিজ ফুটবল প্রধান প্রোয়েনসা। কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

৩২ বছর বয়সী ম্যানইউ অধিনায়ক বললেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটার শেষ যেন ভালোভাবে হয়, দুইপক্ষের জন্যই। আমরা এই ঘটনার বাইরে; আপনারা যা বলছেন এবং আমরা যা দেখছি, সে সম্পর্কে আমরা অবগত। আমরা খেলোয়াড়দের কক্ষে তাস খেলে অনেক সময় কাটিয়েছি। আমরা এই বিতর্কের বাইরে আছি, কিন্তু আমি শুধু এটুকুই চাই যে, দেশ যেন বিভক্ত না হয়, কোনো একজনের পক্ষ না নেয় এবং সকল পক্ষকে সম্মান করে...’

aliul / aliul

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?