ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১:৬

উয়েফা নেশনস লিগের তৃতীয় পর্বে চেক রিপাবলিককে ৩-১ গোলে হারাল স্পেন। আরেকটি দুর্দান্ত জয়ের পথে আবার শুরুতেই গোল করে নিজের ছাপ রাখেন লামিন ইয়ামাল।

বার্সেলোনা তারকা ছয় মিনিটের মধ্যে ম্যাটাডোরদের হয়ে গোলমুখ খোলেন। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও স্পেনের আগের দুটি ম্যাচে জাল খুঁজে পেয়েছিলেন ইয়ামাল।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’ এক্স-এ জানিয়েছে, আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে ইয়ামাল টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করলেন।

জেমলিয়ানুখিন কিরগিজস্তানের হয়ে খেলতেন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এই কীর্তি গড়েন তিনি। ব্রুনাইয়ের বিপক্ষে প্রথম মিনিটে, মায়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে ও ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন জেমলিয়ানুখিন।

অন্যদিকে ইয়ামাল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন। তারপর চেক রিপাবলিকের বিপক্ষে গোল পেলেন ষষ্ঠ মিনিটে।

aliul / aliul

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?