‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনায় শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। কারণ লিওনেল মেসি শেষবার জাতীয় দলের জার্সি পরবেন। তার বিদায়ে যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে, সব আয়োজন সেরে রেখেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
লাখ লাখ আর্জেন্টাইনের মনের ভেতর উত্তেজনা কাজ করছে। মনুমেন্তালে যে সেদিন আবেগঘন পরিবেশ তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেটাই মনে করিয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি, ‘যদি পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামও থাকত, সেগুলোও দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। সব জায়গা থেকেই মেসেজ পেয়েছি, হা হা। আমার মনে হয় যা বলার সবই বলা হয়ে গেছে; এখন শুধু সময়টা উপভোগ করার বাকি।’
দেশের সেরা ফুটবলের বিদায় নিয়ে তিনি আরও বলেন, ‘সে চলে যাওয়ার পর যে নস্টালজিয়ার কথা আমরা সব সময় বলি, এখন সত্যিই সে আর (জাতীয় দলে) থাকবে না। আমার ধারণা সবাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন—এমনকি সে নিজেও।’
দিনটি দেশের ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে মনে করেন বিশ্বকাপ জয়ী কোচ, ‘মনুমেন্তালের মাঠে সে পা রাখার মুহূর্ত থেকেই এটি সবার জন্য এক অবিস্মরণীয় দিন হয়ে উঠবে। তার এই বিশেষ দিনটির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তার সাথে আমাদের এখনও দুটি অনুশীলন সেশন বাকি আছে, আর আমাদের হাতে যেটুকু সময় অবশিষ্ট আছে, আমরা সেটুকুই উপভোগ করব।’
স্কালোনি বলে গেলেন, ‘তার রেখে যাওয়া সবচেয়ে বড় লিগ্যাসি হলো সব সময় দলের সঙ্গে থাকার তার অদম্য ইচ্ছা। সে সব সময় অনুশীলনে সবার আগে আসত এবং সবার শেষে মাঠ ছাড়ত। সে যেভাবে নিজের যত্ন নেয়, প্রতিটি ম্যাচকে যেভাবে দেখে—বাইরের মানুষের চোখে হয়তো এগুলো অধরা থেকে যায়, কিন্তু তার সতীর্থরা তা ঠিকই দেখতে পায়; আর অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে সে-ই সেরা উদাহরণ। সে যা রেখে যাচ্ছে, তা সত্যিই অপূরণীয়।’
ওই ম্যাচের পর মেসিকে ছাড়াই বাকি পথ চলতে হবে। কিন্তু আশাবাদী স্কালোনি, ‘আমাদের খেলা চালিয়ে যেতে হবে, তবে তাকে মাঠে পাওয়ার অনুভূতিটাই একদম অনন্য। ফুটবল মাঠে সে যা করে, তা আমি অন্য কারও মাঝে কখনো দেখিনি। আর এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল তো তার নিজের গতিতেই এগিয়ে যাবে।’
উল্লেখ্য গত ৩১ আগস্ট মেসি দুই পৃষ্ঠার হাতে লেখা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের ব্যর্থতার পর বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফুটবল বিশ্বকে তার ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের কথা জানান তিনি। তারপর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাকে যথার্থ মর্যাদা দিয়ে বিদায় জানাতে পদক্ষেপ নেয়। মেসিও শেষবার ঘরের দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার সুযোগ গ্রহণ করেছেন।
aliul / aliul
‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’
বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল
রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ
পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার
সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’
হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল
আবারও শুরুতেই ইয়ামালের গোল, স্পেনের হ্যাটট্রিক জয়
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ সিজন-৪ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
পর্তুগালের সঙ্গে রোনালদোর বিরোধ মেটাতে রাজনৈতিক হস্তক্ষেপ
জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার