রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের উদ্যোগে রংপুর অঞ্চলে সিএমএসএমই নারী উদ্যোক্তা এবং রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর ২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন। ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি মো. মঞ্জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর, যুগ্ম পরিচালক ফররুক আহমদ লিটন ও স্বপন কুমার রায়। এ ছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো. আবদুর রহিম, প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসাইন এবং রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহসহ স্থানীয় নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক মূলধন ব্যবস্থাপনা, আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ, ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কার্যকর অন্তর্ভুক্তি এবং আনুষ্ঠানিক চ্যানেলে বৈধ উপায়ে প্রবাসী আয় প্রেরণের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা এবং তাঁদের ব্যবসা সম্প্রসারণে ব্যাংকের সার্বিক সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সিএমএসএমই খাতের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা
অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ
রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম
২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে Executive MBA Program-এর Freshers’ Reception অনুষ্ঠিত হয়
গ্রিন ইন্ডাস্ট্রি ও আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডিএনডি প্রকল্পের পুনঃখননকৃত ১৫টি খাল ডিএসসিসিকে হস্তান্তর