ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৫:৩১

পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কার।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তিন ম্যাচে আসালাঙ্কার রান ছিল ১, ১১ ও ৭। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই ভানিন্দু হাসারাঙ্গা। তাদের জায়গায় দলে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে।

পাথুম নিশাঙ্কাকে দলে রাখা হলেও পাকিস্তানে যাওয়ার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চোটের কারণে ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে।

আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচ শেষে ২৯ অক্টোবর শেষ লিগ ম্যাচ এবং ৩১ অক্টোবর হবে ফাইনাল।

শ্রীলঙ্কার ওয়ানডে দল:

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

aliul / aliul

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’

দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত

দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ

৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ