ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার কাইনাত ইমতিয়াজ। তিনি অবশ্য সম্প্রতি পিসিবির জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন। এর আগে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই পেসার।
এর আগে ২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কাইনাতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে টি-টোয়েন্টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ফতুল্লায় প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১০ এবং টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন কাইনাত ইমতিয়াজ।
এর আগে কাইনাত পাকিস্তানের চীন ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং ২০১৭ সালের বিশ্বকাপেও খেলেছিলেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিনি সর্বশেষ পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন এবং সংক্ষিপ্ত ফরম্যাটে তার শেষ ম্যাচটি ছিল ২০২২ সালের এশিয়া কাপে।
খেলার বাইরে থাকার সময়ে এই ক্রিকেটার স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ-কেন্দ্রিক অনুষ্ঠানের সঞ্চালক ও ধারাভাষ্যকারের কাজ করেছেন। তবে সম্প্রতি তিনি তার মায়ের পথ ধরে নিজেও ম্যাচ অফিসিয়াল হিসেবে যাত্রা শুরুর সিদ্ধান্ত নেন। তার মা সালিমা ইমতিয়াজ আইসিসি আন্তর্জাতিক ডেভলপমেন্ট প্যানেলের প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার এবং ইতোমধ্যে নারী আন্তর্জাতিক ক্রিকেটের ৯ ওয়ানডে ও ৬৯ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
aliul / aliul
‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’
ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া
ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক
আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি
যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’
বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল
রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ
পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার
সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’
হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ