ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ বিকাল ৭:১০

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভালোভাবেই আছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই তরুণকে অনেকেই এবারের পুরস্কারের অন্যতম ফেবারিট মনে করছেন। তবে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ফ্রান গার্সিয়ার ভোট যাচ্ছে অন্য এক স্প্যানিশ তারকার পক্ষে।

ফ্রান গার্সিয়ার পছন্দ পিএসজি ও স্পেনের মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। স্পেনের জাতীয় দলের হয়ে সাক্ষাৎকারে ব্যালন ডি’অরের জন্য কাকে বেছে নেবেন—জানতে চাওয়া হলে গার্সিয়া বলেন, ‘স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে বেছে নিতে হলে আমাদের অনেক বিকল্প আছে। ফাবিয়ান, রদ্রি, লামিনে—সবারই যোগ্যতা আছে।’ তবে শেষ পর্যন্ত একজনকে বেছে নিতে বলা হলে গার্সিয়ার উত্তর, ‘আমার জন্য ফাবিয়ান।’

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। স্পেনের হয়ে বিশ্বকাপও জিতেছেন তিনি। গতবারের ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হয়েছিলেন এই ফরোয়ার্ড।

তবে গার্সিয়ার মতে, গত এক বছরে পিএসজি ও স্পেনের হয়ে ফাবিয়ান রুইজের প্রভাবই তাকে এগিয়ে রাখছে।

ব্যালন ডি’অরের এবারের পুরস্কার দেওয়া হবে ২৬ অক্টোবর লন্ডনে।

aliul / aliul

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

‘মনুমেন্তালে মেসি পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে’

বিরল রেকর্ড ফেরালেন ইয়ামাল

রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফার্নান্দেজ

পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি এখন অনেকটাই নির্ভার

সাত গোল খাওয়ার পর মদরিচ, ‘তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম’

হোপের ১৬২*, ভারতকে হোয়াইওয়াশ থেকে বঞ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল