রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার
ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা কি কেড়ে নিলেন গনসালো রামোস? এমন প্রশ্ন তোলাই যায়। ওয়েলসের বিপক্ষে তার বদলি নামার পর থেকে কোচ জর্জ জেসুসকে মুগ্ধ করে চলেছেন তিনি। গতকাল নরওয়ের বিপক্ষে পর্তুগালকে উয়েফা নেশনস লিগে টানা চতুর্থ জয় এনে দিয়ে যেন রোনালদোর কথা ভুলিয়ে দিলেন রামোস।
চার ম্যাচে চার জয়ে গ্রুপ এ-৪ এর শীর্ষে পর্তুগাল। ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে রোনালদো রামোসের বদলি হয়ে মাঠ ছাড়েন। তারপর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি।
নরওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রোনালদো পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন। ডেনমার্কের বিপক্ষেও বেঞ্চে থাকা লাগবে, জেসুসের মুখে এমন কথা শুনে ক্যাম্প ছেড়ে যান তিনি। তবে তার অভাব টের পাওয়া যাচ্ছে না। ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর ফের নরওয়ের বিপক্ষে জিতল সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
৩৬ মিনিটে ক্রিস্টোফার আজারের গোলে এগিয়ে যায় নরওয়ে। দুই মিনিট পর জোয়াও কানসেলো গোল শোধ দেন। ভিতিনহা ও জোয়াও ফেলিক্সের সমন্বয়ে বল পেয়ে ৭৯তম মিনিটে জয়সূচক গোল করেন রামোস। শেষ চার মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে পর্তুগালকে। ফ্রানসিস্কো কনসেইসাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
টানা দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হন ৫৯ ম্যাচে ৬৫ গোল করা আর্লিং হালান্ড।
aliul / aliul
মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!
আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি
আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক
বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি
‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ
হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ
পর্তুগালে ফেরার সিদ্ধান্ত রোনালদোর ওপর ছেড়ে দিলেন কোচ
রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার
‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’
ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া
ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক