ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৪৩

আন্তর্জাতিক বিরতিতে থেকে শান্তিতে নেই ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত তারা। কী হয় না হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইংলিশ জায়ান্টরা। এর মধ্যে এলো আরেকটি দুঃসংবাদ।

পর্তুগালের কাছে নরওয়ের ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৬৭তম মিনিটে তিনি খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তাতে চোটের উদ্বেগ জেগেছে। চলতি ক্লাব মৌসুমে সাত গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে আগামী রোববার লিভারপুলের মাঠে নামার আগে তার ইনজুরির আশঙ্কা নিশ্চিতভাবে আতঙ্ক ছড়িয়েছে সিটিতে। তারা হালান্ডের ইনজুরি নিয়ে নতুন ও ইতিবাচক খবর শোনার অপেক্ষা করছে।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটির এটাই হবে প্রথম ম্যাচ। ইতোমধ্যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

এদিকে ক্লাব জার্সিতে দারুণ ফর্মে থাকলেও হালান্ড শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে হতাশ করেছেন। টানা দুটি ম্যাচে গোল পাননি তিনি, অথচ আগের ১৭ ম্যাচে ছিল ১৬ গোল। ওয়েলস ও পর্তুগাল তাকে গোলমুখের সামনে নিষ্ক্রিয় করে রেখেছে।

হালান্ডের দলের অবস্থাও ভালো না। টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে শুরু করেছিল নরওয়ে। চার ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভাইপাররা।

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি

‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ

পর্তুগালে ফেরার সিদ্ধান্ত রোনালদোর ওপর ছেড়ে দিলেন কোচ

রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি