‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ
অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন রিপাবলিক অব আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন। তিনি কেবল এতটুকুই বললেন, দুই সপ্তাহের কঠিন আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ায় তিনি আনন্দিত। একই সঙ্গে তার আশা, ‘গত দুই সপ্তাহ ধরে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, অন্য কোনো জাতীয় দল যেন এই পরিস্থিতিতে না পড়ে।’
চার ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড, মাত্র একটি দেশের মাটিতে। প্রায় ৫ হাজার মাইল ভ্রমণ করেছে পুরো দল। রোববার ইসরায়েলের বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচটি খেলতে হয়েছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। সার্বিয়ান শহর বাকা টোপোলায় শেষ হয়েছে তাদের দুই সপ্তাহের এই যাত্রা।
ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন নামক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ‘স্টপ দ্য গেম’ বয়কট প্রচারণার জেরে এই সপ্তাহে ইসরায়েলের বিপক্ষে এবং গত সপ্তাহে ডেব্রিসেনে ৩-০ গোলের জয়ে তার দলের মাঠে নামাটা সমালোচনা ও কড়া নজরদারির মুখে পড়ে।
হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে জয়ের আগে চাপ তুঙ্গে ছিল। তাদের গোলকিপার গাভিন বাজুনু জানান, এই সূচিতে অংশ নেওয়া হবে মস্ত বড় ভুল। বাকি খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটির পর ইসরায়েল ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড দল। সেই ম্যাচে ইসরায়েলি জাতীয় সঙ্গীতের সময় মাথা নিচু করে ছিলেন তাদের খেলোয়াড়রা। সৌজন্যতার স্বার্থেও তারা একে অন্যের সঙ্গে হাত মেলাননি।
রোববারের ম্যাচের আগে হালগ্রিমসন সাংবাদিকদের মুখোমুখি হন। এক ইসরায়েল সাংবাদিক কিছু আইরিশ খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুললে সংবাদ সম্মেলন শুরু না হতেই শেষ হয়ে যায়।
বর্ণবাদী আচরণের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। উল্টো তারা ডেব্রিসেনে কিছু ইসরায়েলি ভক্তের বিরুদ্ধে তাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে করা বর্ণবাদী মন্তব্যের জন্য তদন্ত শুরু করেছে।
সবশেষ ম্যাচেও টানেলের মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়েছে বলে খবর। ম্যাচটি ড্রয়ের পর ক্লান্ত মুখে আবার সংবাদ সম্মেলনে হাজির হলেন হালগ্রিমসন। সেখানে তিনি জানালেন, তিনি প্রাণবন্ত থাকলেও গত দুই সপ্তাহে অনেক কিছু শিখেছেন। তার কথা, ‘গত দুই সপ্তাহ ধরে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তার মধ্যে দিয়ে যেন আর কোনো জাতীয় দল না যায়।’
এই বিরতিতে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে পাঁচ পয়েন্ট আদায় করেছে আয়ারল্যান্ড। হালগ্রিমসন বললেন, ‘আমি আনন্দিত যে এটা শেষ হয়েছে। আমাদের সবার ওপরই প্রভাব ফেলেছে এটা। তবে এই কঠিন সময়ে খেলোয়াড়রা দারুণ করেছে।’
aliul / aliul
মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!
আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি
আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক
বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি
‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ
হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ
পর্তুগালে ফেরার সিদ্ধান্ত রোনালদোর ওপর ছেড়ে দিলেন কোচ
রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার
‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’
ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া
ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক