ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৪৫

বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ গ্রহণ করতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ড ক্রিকেট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের জন্য একটি অস্থায়ী চুক্তিতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হবেন নিক কেলি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর প্রথমবার জাতীয় চুক্তিতে নাম লিখলেন তিনি। চলতি মৌসুমে অস্থায়ী চুক্তির তালিকায় ব্রেসওয়েলের সঙ্গে আছেন ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টের মতো তারকারাও।

২২ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে শুরু হওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রস্তুত ব্রেসওয়েল। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার বললেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন সুযোগ গ্রহণ করার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থন আমার কাছে অনেক কিছু। শুধু সাদা বলের খেলোয়াড় হিসেবে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলে মনে হয়েছিল। আমি এখনও ব্ল্যাক ক্যাপদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন ভারত ও ভবিষ্যতের সাদা বলের সিরিজে অংশ নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

৩৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার কেলি ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড দলে অভিষিক্ত হন। ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। দুটি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন। এই বছরের শুরুতে চোট পাওয়া টম ল্যাথামের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশের মাটিতে দলকে নেতৃত্ব দেন তিনি।

 

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি

‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ

পর্তুগালে ফেরার সিদ্ধান্ত রোনালদোর ওপর ছেড়ে দিলেন কোচ

রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি