ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৫২

‘পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়াম থাকলেও কানায় কানায় দর্শক পূর্ণ থাকত,’ লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আকর্ষণ বোঝাতে এমন উদাহরণ দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় বুধবার ভোরে আলবিসেলেস্তেরা এই বিশেষ উপলক্ষের ম্যাচ খেলবে বেনিনের বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯৩তম দলের বিপক্ষে খেলার তাৎপর্য বাড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইন  ফুটবল জাদুকর শেষবার জাতীয় দলের জার্সি পরবেন বলে। কিন্তু এই ম্যাচটি বেনিনের জন্য যেন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে।

মাঠে বেনিনের বিপক্ষে গোল উৎসব করে আর্জেন্টিনা তাদেরকে ভুলে যাওয়ার মতো ম্যাচের তিক্ত স্বাদ দিতেই পারে। কিন্তু তার আগেই নানান ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে অতিথি দলকে। প্যান আফ্রিকান আউটলেট মেগা স্পোর্টস মিডিয়া ও রোমাইন মলিনার প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচের আগে আদর্শ প্রস্তুতি নিতে পারছে না বেনিন।

জানা গেছে, বেনিনের প্রতিনিধিদল ২৫ ঘণ্টা বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের ধকল পার করেছে। তাদের একজন ভিডিও অ্যানালিস্ট মাথা ঘোরার সমস্যায় পড়েছেন এবং কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়েছিলেন।

আর্জেন্টিনায় পা রাখার পর সমস্যা শেষ হয়নি। তাদের টিম হোটেলের একটি ফ্লোরে কোনো গরম পানির ব্যবস্থা নেই। সাউনা সার্ভিসও বন্ধ। একটি জিমে কেবল দুটো ট্রেডমিল ও দুটি বাইক। কিছু সরঞ্জাম এখনও পৌঁছায়নি। অনুশীলনের জন্য মাঠও কৃত্রিম। পেশাদার দলের জন্য ফিটনেস রুমও অনুপযুক্ত। তিন খেলোয়াড় জুনিয়র ওলাইতান, শার্লেমাগনে আজোনজিতোদে ও সাহিদ এনগোবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

মেসির বিদায়ী ম্যাচ বলেই বেনিনের এমন পরিস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মলিনা আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, ম্যাচের লাভ কেবল এএফএ কেন রেখে দেবে, কেন ভাগ বেনিন ভাগ পাবে না?

ইতোমধ্যে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার বেনিনকে নিয়ে এমন প্রতিবেদন প্রশ্ন তুলেছে, মেসির বিদায়ের গুরুত্বের সঙ্গে কি তাল মেলাতে হিমশিম খাচ্ছে এএফএ?

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি

‘এমন পরিস্থিতিতে আর কোনো দল যেন না পড়ে,’ বললেন আয়ারল্যান্ড কোচ

হালান্ডকে নিয়ে ম্যানসিটিতে উদ্বেগ

পর্তুগালে ফেরার সিদ্ধান্ত রোনালদোর ওপর ছেড়ে দিলেন কোচ

রোনালদোকে ছাড়া পর্তুগালের চারে চার

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

ব্যালন ডি’অরের দৌড়ে ফাবিয়ানকে এগিয়ে রাখলেন গার্সিয়া

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক

আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীর মান নিয়ে সমালোচনায় যা বললেন স্কালোনি