ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:১৯

জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর মনোমালিন্য এখন ফুটবল বিশ্বের শীর্ষ আলোচিত বিষয়। এবার তাতে জড়িয়ে পড়লেন রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের দিন  জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর রোনালদো জানান, ওই সিদ্ধান্ত নেওয়ার সত্যি কারণ শিগগিরই জানিয়ে দেবেন। অনেকেই যেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন। কিন্তু তিনি তো পর্তুগাল ফুটবলের অবিচ্ছেদ্য অংশ। তাই তাকে নিয়ে আলোচনা হয়েছে দেশটির সংসদেও। 

এবার জর্জিনাও সোশ্যাল মিডিয়ায় জেসুসকে কড়া কথা শুনিয়ে দিলেন। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন রোনালদোপত্নী। ম্যানইউতে রোনালদোর একসময়ের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটি বক্তব্যের পোস্ট শেয়ার করেন, যেখানে পর্তুগিজ তারকাকে নিয়ন্ত্রণ করতে জেসুসের কৌশল সমালোচনা করা হয়েছে। তবে ওই বক্তব্য ভুয়া ছিল। ফার্গুসন অমন কথা বলেনইনি। জর্জিনা পরে দ্রুত পোস্টটি সরিয়ে ফেলেন।

রোনালদোর স্ত্রীর সেই পোস্ট করা ফার্গুসনের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি জেসুস জানতেনই যে তিনি রোনালদোকে ব্যবহার করবেন না, তাহলে কেন তাকে ডাকলেন? নিয়ন্ত্রণ করে কি নিজেকে জাহির করতে চেয়েছিলেন তিনি? এটা কর্তৃত্ব নয়, নিরাপত্তাহীনতা।’ জেসুসকে নিয়ে আরেকটি বিতর্কিত লাইন ছিল, ‘আমি জানি না এই মানুষটা কী করে খ্রিষ্টের নাম বয়ে বেড়ায়?’

গতকাল নরওয়ের বিপক্ষে জিতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর জেসুস রোনালদোর সঙ্গে মনোমালিন্যকে ‘ভুল বোঝাবুঝি’ আখ্যা দেন এবং ভবিষ্যতে রোনালদোর ফেরার জন্য দরজা খোলা রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে রোনালদোর আরেক বন্ধু এদু আগুইরে জেসুসের বিরুদ্ধে অধিনায়কের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। পর্তুগিজ তারকাকে ঘিরে ওঠা ঝড় খুব তাড়াতাড়ি থামছে না বলেই মনে হচ্ছে।

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা

সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?

শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প

ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি