ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৩:২০

ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জ জেসুসের মধ্যে সংকট ফের মাথাচাড়া দিয়ে উঠল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে এই প্রবীণ কোচের বাগবিতণ্ডা পর্যন্ত হয়ে গেল। জাতীয় দলের অধিনায়ক ইস্যুতে নেওয়া সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালেন তিনি।

উয়েফা নেশনস লিগে টানা চতুর্থ জয়ে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দলে না থাকলেও রোনালদো নিয়মিত শিরোনাম হয়েছেন এবং হচ্ছেন। জেসুসের সঙ্গে মনোমালিন্যের কারণে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড ক্যাম্প ছাড়েন। দীর্ঘক্ষণ ওয়ার্মআপ করানোর পরও নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখায় ক্ষুব্ধ ছিলেন তিনি।

রোনালদোর কাছে কি ক্ষমা চাইবেন, ৭২ বছর বয়সী কোচ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব? কী কারণে আমাকে ক্ষমা চাইতে হবে?’ নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘এই সবকিছুর জন্য মূল কারণ খেলোয়াড়ের ওয়ার্মআপ। এই সিদ্ধান্তের জন্য এবং কী ঘটেছে, তার দায় আমি নেই। কিন্তু কিসের জন্য ক্ষমা চাইতে হবে? কার কাছে? অদ্ভুত তো।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের মিডিয়া কর্মকর্তা আলোচনা অন্য দিকে নিতে চেষ্টা করেন। কিন্তু জেসুস তার কথা বলে যান, ‘কিসের জন্য ক্ষমা চাইব? সমস্যা কী?’

তারপর নিজের কর্তৃত্ব নিয়ে বললেন পর্তুগাল বস, ‘আমি কোচ এবং আমি যাকে চাইব তাকে ডাকব। কাকে বাছাই করার ইচ্ছা কিংবা কে খেলবে, সেই ব্যাপারে আমি কারও সঙ্গে আলাপে যাই না। কোচ হিসেবে এমন কিছু বিষয় থাকে, যেগুলো নিয়ে আপস করা যায় না।’

তবে জেসুস রোনালদোর জন্য জাতীয় দলে ফেরার দরজা বন্ধ করে দেননি,  ‘সে যদি চায়, তবে জাতীয় দলে ফিরবে।’ আল-নাসরেও সিআরসেভেনের কোচ হিসেবে কাজ করা কোচ বলেন, ‘পরবর্তী দল ঘোষণার আগে আমরা কথা বলতে পারি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিসই নেবে।’

আগামী মাসেই আন্তর্জাতিক বিরতি। পর্তুগাল ১৪ নভেম্বর ডেনমার্কের মুখোমুখি হবে। এখন থেকেই শুরু হয়ে গেছে আলোচনা, ওই ম্যাচের স্কোয়াডে কি যোগ দেবেন রোনালদো নাকি অস্থিরতা চলতেই থাকবে!

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা

সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?

শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প

ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি