ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৫:৪৬

চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলে জোড়া ধাক্কা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন এজরি কনসা ও অ্যালেক্স স্কট। দুজনই ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৭-০ গোলের জয়ের ম্যাচে একাদশে ছিলেন।

কনসা আর্সেনালের ডিফেন্ডার, আর স্কট খেলেন বোর্নমাউথে। দুজনকেই আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজ নিজ ক্লাবে ফেরত পাঠানো হয়েছে। তাদের বদলে নতুন করে কাউকে দলে ডাকেননি কোচ টমাস টুখেল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো শুরু থেকে খেলেছিলেন ২৩ বছর বয়সী স্কট। মাঝমাঠে এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে দারুণ পারফরম্যান্স করেন তিনি। তার পারফরম্যান্সের প্রশংসা করে টুখেল বলেছিলেন, দলে জায়গার জন্য ডেক্লান রাইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন স্কট।

তবে চোটের কারণে স্কটকে এখন কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। অন্যদিকে কনসার বিদায়ে আর্সেনালের রক্ষণেও দুশ্চিন্তা বেড়েছে।

এর আগে চোটের কারণে ইংল্যান্ডের দল থেকে ছিটকে গেছেন ডেক্লান রাইস, কোল পালমার, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভরামেন্তো। পরে চোটের কারণে নিকো ও’রেইলিও ক্লাবে ফিরে যান। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির রিকো লুইস।

মঙ্গলবার ওয়েম্বলিতে নেশন্স লিগের ম্যাচে চেকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা

সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?

শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প

ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি