শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ে সম্ভাবনা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু শেষ ওভারের রোমাঞ্চে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১১৯ রান। জবাবে শেষ বলে জয় পেয়েছে লঙ্কানরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার মাইমুনা নাহের। ৬ বলে ১ রান করেন তিনি। আরেক ওপেনার অচেনা জান্নাতের বাট থেকে আসে ২৪ বলে ১৬ রান। এদিকে রানের খাতায় খুলতে পারেননি বিবি আয়েশা।
চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন দলনেতা সাদিয়া ইসলাম। নিশি রান আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৬ রান। আর মাত্র ২২ বল থেকে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি খেলেন সাদিয়া। এছাড়া সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ ও কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।
রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় লঙ্কানরাও। ১০ বলে ৪ রান করেন নেটমি উপেক্ষা। দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় তারা। মূলত সেখানেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার সাঞ্জানা কাভিন্দির ব্যাট থেকে। এছাড়া বালাসুরিয়া ২১, মানুদি ১১, মাথসারা ৯. সেওমিনি ১০ ও লিমানসা ২ রান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।
aliul / aliul
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা
সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন
রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?
শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা
লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প
ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা
রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’
পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী
মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!
আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি
আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক