ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৫:৪৮

রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপের পারফরম্যান্স নিয়ে বড় কোনো প্রশ্ন নেই। তবে মাঠের বাইরের একটি বিষয় নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ সাংবাদিক হুয়ানমা কাস্তানোর দাবি, এমবাপে রিয়ালের চেয়ে নিজের ও ফ্রান্সের লক্ষ্যকে বেশি গুরুত্ব দেন, এমন ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে।

‘এল পারতিদাসো দে কোপে’তে কথা বলতে গিয়ে কাস্তানো বলেন, ‘তারা তাকে রিয়ালের চেয়ে নিজের প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ মনে করে।’ এরপর বিশ্বকাপ প্রসঙ্গে তার মন্তব্য, ‘মৌসুমের শেষভাগে রিয়ালের চেয়ে বিশ্বকাপ নিয়েই বেশি চিন্তিত ছিল সে।’

তবে এমবাপে ইচ্ছাকৃতভাবে রিয়ালের চেয়ে ফ্রান্স বা ব্যক্তিগত লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছেন—মাঠের ফুটবলে এমনটা দেখা যায় না। বরং রিয়াল মাদ্রিদের হয়ে তার গোলসংখ্যা ও পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

এমবাপে নিজেও রিয়ালের প্রতি নিজের মনোযোগ নিয়ে আগেই পরিষ্কার অবস্থান জানিয়েছেন। ক্লাবে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার লক্ষ্য রিয়ালকে ম্যাচ ও শিরোপা জেতাতে সাহায্য করা। মানুষের মতামত নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা

সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?

শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প

ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি