সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইন্ডিয়া ‘এ’ দলে পরিবর্তন এসেছে। চোটের কারণে হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় তার জায়গায় নেওয়া হয়েছে অলরাউন্ডার সূর্যাংশ শেডগেকে।
মূল দলে হার্দিককে রাখা হয়েছিল ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার শর্তে। তবে বোলিংয়ের সময় এখনো ব্যথা অনুভব হওয়ায় তাকে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। আইপিএল ২০২৬-এ চোট পাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর আর ওয়ানডে খেলেননি হার্দিক।
২৩ বছর বয়সী সূর্যাংশ এর আগে ভারতের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে তার ব্যাটিং-বোলিং দুটিতেই অবদান আছে। জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। ম্যাচটি শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায়।
ইন্ডিয়া ‘এ’ দলে আরও একটি পরিবর্তন হয়েছে। নমান ধীরের জায়গায় নেওয়া হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার অনুকুল রায়কে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ায় নমান ধীরকে ইন্ডিয়া ‘এ’ দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এই সিরিজে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত ‘এ’ দল। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১১ অক্টোবর।
aliul / aliul
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা
সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন
রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?
শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা
লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প
ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা
রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’
পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী
মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!
আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি
আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক