ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৭:৩২

আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বেনিনের বিপক্ষে বুধবার ভোরের ম্যাচে অধিনায়ককে ঘিরে বিশেষ একাদশ সাজাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ থেকে মেসির সঙ্গে জাতীয় দলে থাকা বেশ কয়েকজনকে নিয়েই একাদশ সাজানোর ইঙ্গিত মিলেছে।

সোমবারের অনুশীলন এখনও বাকি। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের রানার্সআপ দলের কয়েকজনসহ বাছাইপর্বে নিয়মিত খেলা খেলোয়াড়দের নিয়েই শুরু করবে আর্জেন্টিনা।

গোলবারে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে সেন্টার-ব্যাক হিসেবে খেলবেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ।

বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রথম দুই প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচে এই পজিশনে খেলেছিলেন মেদিনা।

ডান-ব্যাক হিসেবে শুরু করার কথা আগুস্তিন জিয়ায়ের। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারবেন না। গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি।

মাঝমাঠে থাকছে বিশেষ প্রত্যাবর্তন। আগের দুই ম্যাচে দলে না থাকা রদ্রিগো দে পল ফিরছেন। মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর প্রত্যাশিতভাবেই আক্রমণে থাকছেন মেসি। তার সঙ্গে শুরু করার সম্ভাবনা রয়েছে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের। অর্থাৎ অধিনায়ক মেসিকে সামনে রেখে তিন ফরোয়ার্ডের আক্রমণভাগ দেখা যেতে পারে।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

aliul / aliul

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা

সিরিজ শুরুর আগেই ভারতের স্কোয়াডে পরিবর্তন

রিয়ালের চেয়ে জাতীয় দলে বেশি মনোযোগ এমবাপের?

শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডে শিবিরে চোটের ধাক্কা

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প

ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা

রোনালদো ইস্যুতে জেসুস বললেন, ‘কিসের জন্য ক্ষমা চাইব, কার কাছে?’

পর্তুগাল কোচকে কড়া কথা শুনিয়ে দিলেন রোনালদোর স্ত্রী

মেসির বিদায়ী ম্যাচে খেলতে গিয়ে দুঃস্বপ্নের সময় কাটাচ্ছে বেনিন!

আর্জেন্টিনার নেতৃত্বের নতুন মশাল তুলে দিতে প্রস্তুত মেসি

আর্জেন্টিনার সাত গোলের জয় ছাপিয়ে নতুন বিতর্ক

বিগ ব্যাশে চোখ রেখে নিউজিল্যান্ডের সঙ্গে অলরাউন্ডারের অস্থায়ী চুক্তি