‘তার অহংকার তাকে জীবন্ত খেয়ে ফেলছে,’ রোনালদোর সমালোচনায় বিশ্বকাপজয়ী
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগিজ জাতীয় দলকে ঘিরে চলমান নাটক নিয়ে হতাশা প্রকাশ করেছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ক্রিস্টোফে দুগারি। সিআরসেভেনের তীব্র সমালোচনা করে ফ্রান্সের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার বলেন, লিজেন্ডারি ফরোয়ার্ডের অহংকার তার সুনাম নষ্ট করছে।
রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি চরমে পৌঁছেছে। এনিয়ে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার দুগারি তার গভীর হতাশা প্রকাশ করেছেন। ফরাসি রেডিও শো রোথেন সেনফ্লাম-এর সঙ্গে আলাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সমালোচনায় নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। সম্প্রতি প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য হওয়ায় পর্তুগাল স্কোয়াড থেকে সরে দাঁড়ান রোনালদো।
সাবেক এসি মিলান ও বার্সেলোনা ফরোয়ার্ড মনে করেন, রোনালদোর এমন আচরণ তার দুই দশক ধরে গড়ে তোলা পেশাদার, দলকেন্দ্রিক ভাবমূর্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। আরএমসি-তে উপস্থিত হয়ে দুগারি বললেন, ‘এটা আমাকে ক্লান্ত করে তুলেছে। নিজের স্বদেশী, নিজ জাতির প্রতি এত কম শ্রদ্ধা থাকা ভয়াবহ ব্যাপার।’
তিনি আরও বললেন, ‘এটা ভয়াবহ। কারণ এটা তার আগের সেই ভাবমূর্তি নয়, যেটা আগে দেখাতেন। তিনি একজন সুস্থ মানুষ, দলগত খেলোয়াড়, ভদ্র ও দারুণ ব্যক্তি হিসেবে পরিচিত। আর এখন, আমার মনে হয় সে বদলে গেছে। তার অহংকার গত কয়েক মাস ধরে তাকে জীবন্ত গিলে খাচ্ছে। সে চাইলে বড় দরজা দিয়ে বের হতে পারত। এখন সেই সম্ভাবনা শেষ, সবকিছু গোলমেলে হয়ে গেছে। কীভাবে আপনি চান সে ফিরে আসুক? কী করতে?’
সাবেক ফরোয়ার্ড হতাশা নিয়ে জানান, রোনালদোর মতো একজন কিংবদন্তিতুল্য খেলোয়াড় খেলার সময় বিভেদের কারণে তার দায়বদ্ধতা থেকে সরে এসে ভুল বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘তার উচিত ছিল দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে থাকা। এসব কিছু হলো শুধুমাত্র শেষ আধঘণ্টা খেলানোর কথা বলে পরিকল্পনা বদলে ফেলার জন্য? পর্তুগিজ তরুণদের আপনি কী বার্তা দিচ্ছেন?’
aliul / aliul
সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়
প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা
জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি
জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ
‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?
পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
২৯ বছর পর ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!
মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু
কোচের বারণের পরও বাইসাইকেল চালালেন এমবাপে
জাতীয় দলকে মিস করার কথা এখনই টের পাচ্ছেন মেসি
‘তার অহংকার তাকে জীবন্ত খেয়ে ফেলছে,’ রোনালদোর সমালোচনায় বিশ্বকাপজয়ী