ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

২৯ বছর পর ‍ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ১২:৮

উয়েফা নেশন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ছিল ফ্রান্স। এমনকি ৭৬ মিনিট পর্যন্ত তারা ১-০ গোলের ব্যবধানটা ঘোচাতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছিল ফরাসিদের আক্রমণভাগ, পরে মাত্র শেষ ১৪ মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিয়ে ৪ গোল করে জিনেদিন জিদানের দল। বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের ৪-১ গোলে জয়ের ম্যাচটি কামব্যাকের গল্প ছাড়াও কিছু রেকর্ড নতুন করে লিখিয়েছে।

উসমান দেম্বেলের দীর্ঘ গোলশূন্য সময় থেকে মাইকেল ওলিসের অনন্য কীর্তি, সব মিলিয়ে ম্যাচটি ছিল পরিসংখ্যানের দিক থেকেও বিশেষ। ফরাসি সংবাদমাধ্যম ‘স্ট্যাটস ফুট’ জানিয়েছে, জাতীয় দলের হয়ে সর্বশেষ চার ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি দেম্বেলে। ফ্রান্সের হয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা নয় ম্যাচে গোল-অ্যাসিস্টহীন থাকার পর এটাই তার সবচেয়ে বাজে সময়।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ওলিসে। ফরাসি সংবাদমাধ্যমটির হিসাবে, নতুন কোনো কোচের অধীনে প্রথম চার ম্যাচেই গোল বা অ্যাসিস্টে অবদান রাখা ফ্রান্সের ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। জিদানের অধীনে খেলা এখন পর্যন্ত চারটি ম্যাচে ওলিসে ৪টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। বেলজিয়াম ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। আগের তিন ম্যাচেও গোল অথবা অ্যাসিস্ট ছিল এই বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের।

‘স্ট্যাটস ফুট’-এর তথ্যমতে, ফ্রান্সের হয়ে প্রথম ২৯ ম্যাচে ১১ গোল ও ১১ অ্যাসিস্ট– মোট ২২ গোলে অবদান রেখেছেন ওলিসে। ১৯৯৭ সালে ইউরি জোরকায়েফের পর জাতীয় দলের প্রথম ২৯ ম্যাচে এত বেশি গোলে অবদান রাখা কোনো খেলোয়াড় ছিলেন না। জোরকায়েফের অবদান ছিল ২৩ গোলে (১৫ গোল ও ৮ অ্যাসিস্ট)। এ ছাড়া ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলোর বিপক্ষে ওলিসে ৪ গোল করেছেন। এদিক থেকে তিনি ডেভিড ত্রেজেগের সমান এবং দেম্বেলের চেয়ে এগিয়ে। দেম্বেলের শীর্ষ সারির দলের বিপক্ষে রয়েছে তিন গোল।

দেজিরে দুয়েও গোল করেছেন বেলজিয়ামের বিপক্ষে। যার মাধ্যমে তিনি অনন্য এক রেকর্ড ধরে রেখেছেন। পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করা ম্যাচগুলোতে তার রেকর্ড দাঁড়িয়েছে ২৯ জয়, একটি ড্র ও একটি হার। এ ছাড়া সর্বশেষ ম্যাচের আগে ২০২১ সালের ৭ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর থেকে কোনো ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকে জয় পায়নি ফ্রান্স।

বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলের জয়টি আরও একটি কারণে বিশেষ। ১৯৮৬ বিশ্বকাপের ২৮ জুন ম্যাচের পর এই প্রথম কোনো ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে চার গোল করল ফ্রান্স। এ ছাড়া বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ আটটি অফিশিয়াল ম্যাচেই জয় পেয়েছে লেস ব্লু। দুই দলের মুখোমুখি লড়াইয়েও প্রথমবারের মতো জয়ের সংখ্যায় বেলজিয়ামকে ছাড়িয়ে গেল ফ্রান্স। এখন ফ্রান্সের জয় ৩১টি, বেলজিয়ামের ৩০টি। 

aliul / aliul

সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

২৯ বছর পর ‍ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

কোচের বারণের পরও বাইসাইকেল চালালেন এমবাপে

জাতীয় দলকে মিস করার কথা এখনই টের পাচ্ছেন মেসি

‘তার অহংকার তাকে জীবন্ত খেয়ে ফেলছে,’ রোনালদোর সমালোচনায় বিশ্বকাপজয়ী

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে থাকবেন যারা