গোয়ালন্দে উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোয়ালন্দ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ১নং ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর মো.নিজাম উদ্দিন শেখ এবং সদস্য সচিব হিসেবে মোশারফ হোসেন মৃধা ‘কে নির্বাচিত করা হয়েছে।
১৮ অক্টোবর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম-এর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে ১ নং যুগ্ম আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু,মোঃ আউব আলী খান,মোঃ আমজাদ হোসেন, মোঃ সেলিম খান সলিম,রাজ্জাক প্রামানিক,মোক্তার হোসেন বেপারী ও মোঃ আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য নির্বাচিত করা হয়েছে ৩২ জনকে।আহবায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেয়া হয়েছে।
মো. নিজাম উদ্দিন শেখ, তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় বিএনপি-র সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুকে ধন্যবাদ জানিয়ে বলেন,গোয়ালন্দ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই আহবায়ক কমিটি কাজ করে যাবে। খুব শীঘ্রই প্রতিটা ইউনিয়ন কমিটি গঠন করে দলকে শক্তিশালী করা হবে।
এমএসএম / এমএসএম
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied