ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:২৭

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত।

৩৭ বছর বয়সী হারমানপ্রীত ভারতকে পাঁচ টেস্ট, ৫১ ওয়ানডে ও ১৫৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে তার শেষটাও হয়েছে শিরোপা নিয়ে। গত মাসে নিসিনে ভারত তার অধিনায়কত্বে টানা দ্বিতীয় এশিয়ান গেমস স্বর্ণপদক জিতেছে।

নারী দলের সামনে এগিয়ে যাওয়ার রোডম্যাপ নিয়ে আলোচনা করতে গুয়াহাটিতে সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারকে নিয়ে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। একদিন পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ইনস্টাগ্রামে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ, আমি সমস্ত ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এর সাথে জড়িয়ে আছে বছরের পর বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা আমার বাকি জীবন জুড়ে থেকে যাবে।’

তিনি লম্বা পোস্টে লিখেছেন, ‘আমি এই দল এবং ভারতীয় নারী ক্রিকেটকে আমার কাছে থাকা সবটুকু দিয়েছি— আমার রক্ত, আমার ঘাম, আমার সময় এবং বহুবার আমার নিজের খেলা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার একটি অংশ। এমন অনেক মুহূর্ত ছিল যখন আমাকে আমার ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নয়ন এবং নিজের চাওয়াগুলোকে সরিয়ে রাখতে হয়েছে। কারণ আমি বিশ্বাস করতাম দলকেই সবার আগে রাখতে হবে।’

অধিনায়ক হিসেবে নিজেকে মূল্যায়ন করেছেন হারমানপ্রীত, ‘অধিনায়ক হিসেবে আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত যা সবসময় সবার কাছে বোধগম্য ছিল না, সহজ ছিল না এবং কখনও কখনও যার জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলটিকে আরও সেরা করে তোলা এবং অন্য খেলোয়াড়দের বেড়ে ওঠার, নিজেদের ওপর বিশ্বাস রাখার ও নিজেদের সেরা রূপ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দেওয়া।’

এই বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। অমিত মিশ্রর নির্বাচক কমিটি এই বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। কিন্তু হারমানপ্রীত ২০২৮ অলিম্পিক গেমসেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। 

তিনি বলেন, ‘আমি আজ আবেগে ভরা একটি হৃদয় নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি, তবে হৃদয়ে একই সাথে শান্তিও রয়েছে। কারণ আমি আসলেই বিশ্বাস করি আমার দল এখন একটি ভালো অবস্থানে রয়েছে। প্রতিভা, চরিত্র ও বিশ্বাসে ভরা এমন একটি দল, যার ভবিষ্যৎ দেখতে এবং তার অংশ হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’

পরিতৃপ্তি নিয়ে নেতৃত্ব ছাড়ছেন হারমানপ্রীত, ‘আমার মনে হয় আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই দলকে আমার সাধ্যের সবটুকু দিয়েছি। আমি গর্বের সাথে এই দায়িত্ব বহন করেছি এবং ভারতীয় নারী ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।’

ক্রিকেট ক্যারিয়ারের বাকি সময় খেলার প্রতি ভালোবাসা রেখে খেলে যেতে চান তিনি, ‘এখন, আমার নতুন অধ্যায় শুরু করার সময়। অধিনায়কত্ব আজ শেষ হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না। ধন্যবাদ আমার প্রতিটি সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবারের সদস্য এবং প্রতিটি সমর্থককে, যারা আমার ভালো ও খারাপ সব সময়ে পাশে ছিলেন। এখন, আমি আবারও খেলার প্রতি ভালোবাসা থেকেই মাঠে নামতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হলো। যাত্রা চলবে।’

aliul / aliul

ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল

ক্রিকেট যার ধ্যানজ্ঞান

রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাঁটাই

ভারতের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

২৯ বছর পর ‍ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু