ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:২৮

লিওনেল মেসি মাঠে নামলেই প্রতিপক্ষ দলের ঘাম ছুটে যায়, বিশেষ করে ডিফেন্ডারদের। শুধু তাকে থামাতেই বিশেষ ছক কষতে হয় কোচকে। আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে শেষ ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রতিপক্ষ বেনিন তাকে আটকাতে কী পরিকল্পনা করছে?

বেনিন ডিফেন্ডার মোহাম্মদ তিজানি জানালেন, মেসিকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার দলের। ম্যাচের আগে বেশ নির্ভার দেখা গেছে তিজানি ও বেনিনের বেশ কয়েকজন খেলোয়াড়কে। বুয়েন্স আয়ার্সের রাস্তায় শপিং করছিলেন তারা। সেন্টার ব্যাক তিজানির হাতে দেখা গেল আর্জেন্টিনা-থিমড ইয়েরবা মেট কাপ। সন্তানদের জন্য কিনেছেন তিনি। 

শপিংয়ের ফাঁকে মেসিকে নিয়ে প্রশ্ন করা হলো। আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে আউটলেট সি৫এন-এর কাছে তার মন্তব্য, ‘সে বিশ্বের  সেরা।’ পরের প্রশ্নটি ছিল মেসিকে আটকানোর ব্যাপারে তাদের পরিকল্পনা কী? তিজানি একেবারে মনের কথা বললেন, ‘আমরা মেসিকে মার্ক করব না। আমরা ম্যাচটি উপভোগ করব। মেসির বিরুদ্ধে ডিফেন্ডারদের কোনো বিশেষ পরিকল্পনা নেই। আমাদের শুধু এই ম্যাচটি উপভোগ করতে হবে। আর কিছু নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এভাবে তার দিকে তাকাব, মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে, সে বিশ্বের সেরা।’ বেনিনের টিম ডাক্তারও আবেগে ভেসেছেন। তিজানির কথার মাঝখানে ঢুকে তিনি বললেন, ‘সে বিশ্বের সেরা। সে ফুটবলের ঈশ্বর।’

aliul / aliul

ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল

ক্রিকেট যার ধ্যানজ্ঞান

রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাঁটাই

ভারতের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

২৯ বছর পর ‍ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু