জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর বাছাই দানিল মেদভেদেভ। রাশিয়ান এই তারকা পুরুষ টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী (২৪) নোভাক জোকোভিচের বিপক্ষে চায়না ওপেনের সেমিফাইনালে ডিসকোয়ালিফাইড হয়েছেন। মূলত দর্শকের চোখে বল লাগার ঘটনায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানান ম্যাচ অফিসিয়াল। এর আগে জোকোভিচকে ব্যঙ্গ করে ইনজুরির অভিনয় করে দেখান মেদভেদেভ।
ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আগে রাশিয়ান এই টেনিস তারকা ৭-৫, ৫-৩ গেমে পিছিয়ে ছিলেন। একটি পয়েন্ট হারানোর পর হতাশায় পেছনের দেয়ালে লেগে ফিরে আসা বল মেরে দেন মেদভেদেভ। পরে বলটি গ্যালারির প্রথম সারিতে বসা এক দর্শকের বাম চোখে আঘাত করে। স্টেডিয়ামের কর্মীদের সহায়তায় চোখ চেপে ধরে ব্যথায় কাতর অবস্থায় গ্যালারি থেকে বেরিয়ে যান ওই দর্শক।
এ ঘটনায় পরে দুঃখ প্রকাশ করে মেদভেদেভ বলেন, ‘সবার আগে ওই দর্শকের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। এটি শতভাগ দুর্ঘটনা। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাইব। ফিরে আসা বলটিকে আমি শুধু যেকোনোভাবে সেটিকে মারতে চেয়েছিলাম, যাতে এটি কোর্টের বাইরে না যায়। কিন্তু ফলাফল হিসেবে যা দেখলাম তখন খুব খারাপ লেগেছে।’
অবশ্য ২০২১ ইউএস ওপেনের চ্যাম্পিয়ন মেদভেদেভের মেজাজ হারানোর ইতিহাস নতুন নয়। গত এপ্রিলে মন্টে কার্লো ওপেনে মাত্তেও বেরেত্তিনির কাছে ৬-০, ৬-০ ব্যবধানে হারের ম্যাচে একাধিকবার র্যাকেট আছড়ে ভেঙে এর অংশগুলো কোর্টের পাশের ডাস্টবিনে ফেলেছিলেন তিনি। ২০২৫ ইউএস ওপেনেও বেঞ্জামিন বনজির ম্যাচ পয়েন্টের সার্ভের সময় এক ফটোগ্রাফারের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে মেদভেদেভ ৪২ হাজার ৫০০ ডলার জরিমানা পেয়েছিলেন। দর্শকদের উস্কে দেওয়া এবং আম্পায়ারকে অপমান করার ঘটনায় খেলা ৬ মিনিটের বেশি সময় বন্ধ ছিল।
সেই সময় মেদভেদেভ বলেছিলেন, ‘আমি যা বলি এবং যা করি, আমার মাথায় তার থেকেও খারাপ কিছু করতে ইচ্ছা করে। কিন্তু আমি পারি না, কারণ কিছু নিয়ম আছে এবং আমরা টেনিস কোর্টে আছি।’ এর আগে ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনেও র্যাকেট দিয়ে বারবার আঘাত করে নেট ক্যামেরা ভেঙে ফেলায় তাকে ৫৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল, যা গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে বড় জরিমানার একটি। ভাঙা ক্যামেরাটির মূল্যও তাকে পরিশোধ করতে হয়েছিল।
এদিকে, সর্বশেষ ঘটনায় মেদভেদেভকে ডিসকোয়ালিফাই করার ঘটনায় জোকোভিচ বলেন, ‘আমি হতবাক। আশা করি ওই ব্যক্তি গুরুতর আহত হননি। একইসঙ্গে দানিলের জন্যও আমার খারাপ লাগছে, কারণ বড় ম্যাচে ডিসকোয়ালিফাইড হলে কেমন লাগে আমি জানি।’ সার্বিয়ান এই তারকাও অবশ্য ২০২০ ইউএস ওপেনে একই ধরনের ঘটনায় ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। জোকোভিচ বলেন, ‘আমি নিশ্চিত দানিল ইচ্ছা করে এটা করেনি।’
aliul / aliul
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত
সৌদি আরবে এশিয়ান কাপ স্থগিত
দুধ বা দুগ্ধজাত খাবার খান না রোনালদো, কারণ জানালেন তার সাবেক শেফ
৫০ বছর বয়সে বেলিংহামের বাবার সাত গোল!
শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’
‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা
অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি
চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন