ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:৩২

এমন একটা দিন যে এত তাড়াতাড়ি চলে আসবে, তা কল্পনাও করেনি আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। কিন্তু চলেই এসেছে। লিওনেল মেসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন গত আগস্টের শেষ দিনে। আর শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে তার পা মাঠে পড়বে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোরে।

মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে পুরো দেশে চলছে সাজ সাজ রব। জমকালো বিদায় জানাতে কোমর বেঁধে নেমেছেন আর্জেন্টাইনরা। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে লাখখানেক দর্শক উপস্থিত থাকবেন মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে। এর আগে তার জন্মশহরের ঐতিহাসিক মিলনস্থল ন্যাশনাল ফ্ল্যাগ মনুমেন্টে বিশেষ শ্রদ্ধাঞ্জলি দিলেন রোজারিওবাসী।

বেনিনের বিপক্ষে জাতীয় দল যে বিশেষ জার্সি পরে মাঠে নামবে, তারই আদলে একটি ১০ নম্বর বিশাল জার্সিতে ঢেকে গেছে মনুমেন্টের সামনের দিকটা। আইকনিক ১০ নম্বরের উপরে সোনালি রঙয়ের বিশাল অক্ষরে লেখা হয়েছে ধন্যবাদ। আলবিসেলেস্তের সঙ্গে ক্যারিয়ারে সবকিছুই পেয়েছেন মেসি, দেশকেও এনে দিয়েছেন গৌরবের অধ্যায়। বিশাল অক্ষরে কৃতজ্ঞতা জানালেও তা কম হয়ে যায়। তবুও চেষ্টা করেছে রোজারিওবাসী।

এদিকে ম্যাচের আগে দিনটি স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজন থাকছে। ম্যাচ শুরুর আগে ও পরে একাধিক শিল্পী তাদের পারফরম্যান্স দেখাবেন। তার বর্ণাঢ্য ফুটবল  ক্যারিয়ারের স্মরণে একটি ফলক ও বিশেষ জার্সি দেওঅ হবে মেসিকে। স্টেডিয়ামের কয়েকটি স্ক্রিনে একটি আবেগঘন ভিডিও দেখানো হবে।

আবেগে ঠাসা এই দিনের জন্য প্রস্তুত হতে ইতোমধ্যে শেষবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন সেরেছেন মেসি। তারপর একটি ছোট কিন্তু হৃদয় নাড়িয়ে দেওয়া বার্তা দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। নিজের নামে গড়ে ওঠা অনুশীলন চত্বরে অনুশীলন সেশনের কয়েকটি ফটো পাশে রেখে তিনি লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, যেগুলো আমি জানি আমি মিস করব।’

aliul / aliul

ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল

ক্রিকেট যার ধ্যানজ্ঞান

রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাঁটাই

ভারতের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

২৯ বছর পর ‍ওলিসের এমন রেকর্ড, খেলা ভুলে গেছেন দেম্বেলে!

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু