রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাঁটাই
ওল্ড ট্রাফোর্ডের পুরোনো দিনে দুজনে একসঙ্গে কত শিরোপা জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমের স্মৃতি কিংবা মাঠের বোঝাপড়া তো আর এক দিনে মুছে যায় না। পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর চলে যাওয়ার সেই বিস্ফোরক ঘটনায় এবার মুখ খুলেছেন রিও ফার্ডিনান্ড।
ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মনে করেন, পর্তুগালের কোচ জর্জ জেসুসকে রোনালদোর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁকে বরখাস্ত করা উচিত। কোচের সঙ্গে বিরোধের জেরে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোর প্রতি অসম্মানজনক আচরণ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ফার্ডিনান্ড।
নিজের অনুষ্ঠান ‘রিও প্রেজেন্টস’-এ বিষয়টি নিয়ে কথা বলেছেন ফার্ডিনান্ড। তাঁর মতে, জর্জ জেসুস পরিস্থিতি সামলাতে ভুল করেছেন। রোনালদোর মতো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ফার্ডিনান্ড।
তাঁর কথা, ‘জর্জ জেসুসকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাঁকে বরখাস্ত করা উচিত। তাঁকে প্রকাশ্যে এসে বলতে হবে, “ঠিক আছে, আমি এই পরিস্থিতি ভুলভাবে বিচার করেছি।” এরপর তাঁর রোনালদোর সঙ্গে কথা বলতে হবে এবং তিনি কী চান, তা স্পষ্ট করে জানাতে হবে।’
জর্জ জেসুসের সমালোচনা করে ফার্ডিনান্ড আরও বলেন, ‘জর্জ জেসুস রোনালদোর বিষয়টি ভালোভাবে সামলাতে পারেননি। তিনি যেভাবে রোনালদোর সঙ্গে আচরণ করেছেন, সেটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। এই কোচ নিজেকে অ্যালেক্স ফার্গুসন কিংবা পেপ গার্দিওলা মনে করেন।’
ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো অবশ্য এ বিরোধ নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পরে এ ঘটনার প্রকৃত সত্য জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে পর্তুগাল দলের অন্দরমহলে ঠিক কী ঘটেছিল, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে রোনালদোর বক্তব্যের জন্য।
শান্তা / শান্তা
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি
ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল
ক্রিকেট যার ধ্যানজ্ঞান
রোনালদো-কাণ্ডে জেসুসকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাঁটাই
ভারতের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত
সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায়
প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটছে’, আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা
জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি
জোকোভিচকে ব্যঙ্গ করার পর দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ
‘ফুটবল ঈশ্বর’ মেসিকে থামাতে বেনিনের পরিকল্পনা কী?
পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক