ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আপনার ফোনে অ্যান্ড্রয়েড ১২ আসবে কবে? জানালো গুগল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১:৩২

অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল অ্যান্ড্রয়েড ১২ এর স্টেবল ভার্সন। পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো’র সঙ্গে এই নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লঞ্চ করা হয়েছে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে গুগল।

এর আগে ১৮ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত গুগলের অ্যানুয়াল ডেভেলপার ইভেন্টে তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ এর প্রথম বিটা ভার্সনের উদ্বোধন করে। এরপর একে একে বেশ কয়েকটা বিটা ভার্সন রিলিজের পর এবার স্টেবল ভার্সন রোলআউট উদ্বোধন করল। যদিও এখন কেবলমাত্র পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১২ পাওয়া যাবে। বাকী ফোনে ধাপে ধাপে দেওয়া হবে।

এদিকে গুগল আগেই জানিয়েছিল, অ্যান্ড্রয়েড ১২ অ্যান্ড্রয়েডের ইতিহাসে সবচেয়ে পরিবর্তিত ডিজাইন। তাই বহু ইউজার এই আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাঠকদের কৌতূহল মেটানোর জন্য নীচে সেসব ফোনের তালিকা দেওয়া হল যেগুলোয় অ্যান্ড্রয়েড ১২ আপডেট পাওয়া যাবে

অ্যান্ড্রয়েড ১২ এই মুহূর্তে পিক্সেল ৩ এবং তার পরবর্তী মডেলে ইনস্টল করা যাবে। যার মধ্যে রয়েছে পিক্সেল ৩এ, পিক্সেল ৪, পিক্সেল ৪এ, পিক্সেল ৪এ ফাইফজি, পিক্সেল ৫, এবং পিক্সেল ৫এ।

গুগল আরও এক বিবৃতিতে জানিয়েছে যে, এই বছরের শেষের দিকে সামসাং, ওয়ান প্লাস, অপো, রিয়েলমি, টেকনো, ভিভো ও শাওমি ফোনে অ্যান্ডয়েড ১২ পাওয়া যাবে।

নতুন অপারেটিং সিস্টেমের ফিচার নিয়ে বহুদিন ধরেই একাধিক রিপোর্টে নানারকম তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে অনেক নতুন এবং বেশ কিছু চমৎকার পরিবর্তন চোখে পড়বে। এতে একটি ডায়নামিক্যালি অ্যাডজাস্টিং লক স্ক্রিন থাকবে এবং এতে নোটিফিকেশনও অনেক বড় এবং বোল্ড আকারে দেখা যাবে। পাশাপাশি এর কুইক সেটিংসও নতুন করে ডিজাইন করা। এছাড়া, পাওয়ার বাটনটি কিছুক্ষণ প্রেস করলে গুগল অ্যাসিস্ট্যান্ট-ও অ্যাক্সেস করা যাবে।

অ্যান্ড্রয়েড ১২ আগের ভার্সনগুলোর তুলনায় দ্রুত পারফরম্যান্স অফার করবে। পাশাপাশি এতে থাকবে নতুন ফ্লুইড মোশান ও অ্যানিমেশন। তাছাড়া টাচের ক্ষেত্রে রয়েছে কুইক রেসপন্স। গুগল, কোর সিস্টেম সার্ভিসের জন্য প্রয়োজনীয় সিপিইউ টাইম ২২% এবং বড় কোরের ব্যবহার ১৫% হ্রাস করেছে।

এছাড়াও, অ্যান্ড্রয়েড ১২ মাইক্রোফোন এবং ক্যামেরা ইনডিকেটরের কার্যকারিতায় কিছু পরিবর্তন নিয়ে আসবে। বিশেষত কোনো অ্যাপ্লিকেশন যদি তার ডিভাইসের ক্যামেরা, মাইক্রোফোন কিংবা লোকেশন ব্যবহার করে, তবে নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারী খুব সহজেই সে সম্পর্কে অবগত হবেন। এক্ষেত্রে ইনডিকেটর বা নির্দেশক স্ক্রিনের উপরে ডানদিকে পপ-আপ সংকেত প্রেরণের দ্বারা ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করবে।

এমএসএম / এমএসএম

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’

মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?

এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

শ্যাডো এআই: সুবিধার আড়ালে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি