মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি
জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় এবং মনুমেন্তাল স্টেডিয়ামে হাজারো সমর্থকের ভালোবাসায় আর্জেন্টিনা দলের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন এলএমটেন। ম্যাচের পর আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি কথা বলেছেন মেসিকে ছাড়াই জাতীয় দলের ভবিষ্যৎ এবং ঝুলতে থাকা নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে।
স্কালোনি বলছিলেন, ‘সব ঠিকঠাক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে গেছে, তা অবিশ্বাস্য। এই বিষয়টিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। মাঠের খেলায় তার মতো আর কেউ কখনো হবে না, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’ প্রসঙ্গত, আগামী ডিসেম্বরেই জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্কালোনিকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য রেখে দিতে চুক্তি নবায়নের আগ্রহ প্রকাশ করেছে, তবে কোচ নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি। এদিনও তিনি বললেন, তার চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো ‘আপডেট’ নেই।
সব ঠিকঠাক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে গেছে, তা অবিশ্বাস্য। মাঠের খেলায় তার মতো আর কেউ কখনো হবে না, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।
লিওনেল স্কালোনি
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার আগামী দিনগুলো কেমন হবে, তা নিয়েও খোলামেলা কথা বলেছেন স্কালোনি। লিওনেল মেসির বিদায়ী বক্তব্যের প্রতিধ্বনি করে কোচ স্বীকার করেন যে সামনের পথচলা বেশ কঠিন হবে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দল প্রস্তুত।
স্কালোনি বলেন, ‘পথটা কঠিন হবে, সে নিজেও তা বলে গেছে। গত কয়েক বছরে আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি, তা সাধারণ কিছু নয়; সামনে কঠিন সময়ও আসতে পারে। তবে আমরা তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। পাশে তাকে পাওয়ার অনুভূতি ছিল তুলনাহীন, যা ভাষায় প্রকাশ করা বা কাউকে বোঝানো খুব কঠিন। এটি উপলব্ধি করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা যতই নতুন খেলোয়াড়দের নিয়ে একটি দুর্দান্ত দল গড়ে তুলি না কেন, মেসির সেই আভা আর কেউ কখনো দিতে পারবে না। সে যা তৈরি করত, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, কিন্তু সেই বিশেষ অনুভূতি আর পাওয়া যাবে না। তাকে পাওয়াটা ছিল অবিশ্বাস্য, এখন তাকে ছাড়াই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
aliul / aliul
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল
বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!
এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ
মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা
মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি
বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি
বিশ্বকাপজয়ীদের মিলনমেলা, উচ্ছ্বাস ও হৃদয়ভাঙা মঞ্চে যেভাবে অবসরে মেসি
বিদায়ের দিনে আনুষ্ঠানিকতা নয়, দায়িত্ব নিয়েই খেললেন মেসি
সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, যা বললেন বিদায়ী বক্তব্যে
১২৬তম গোলে থামলেন মেসি
সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, যা বললেন বিদায়ী বক্তব্যে