প্রতিষ্ঠার ২১ বছর পর র মুল ভবন উদ্বোধন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মুল ভবন উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র অনিছুর রহমান। ভবনের প্রবেশদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মিত হয়েছে। উদ্বোধনী ফলকের এক পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিনন্দন দুটি ছবি স্থান পেয়েছে।
গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, শ্রীপুর পৌর ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের আশা অকাঙ্খা পুরণ হয়েছে। এতে এ অঞ্চলের নাগরিকদের উন্নত সেবা প্রদানের পথ নিশ্চিত হয়েছে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, জায়গা নির্ধারণ ও তা বন্দোবস্তের জন্য মামলা সংক্রান্ত জটিলতা ছিল। মামলা মোকাবিলা করে মূল ভবনটি নির্মাণে বিলম্ব হয়েছে। এতে সকলের আশা আকাঙ্খা পূরণ হয়েছে।
ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর ছিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, গাজীপুর জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েলসহ মুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও কর্মীবৃন্দ।
পৌরসভার প্রকৌশলী. তবিবুর রহমান জানান, ৪ কোটি ৯৫ লাখ ব্যায়ে নির্মিত ১০ হাজার ৫’শ বর্গফুটের এ ভবন নির্মানে সময় লেগেছে দেড় বছর। নবনির্মিত ভবনে জনপ্রতিনিধি ও সকল দাপ্তরিক শাখা সমূহের আলাদা অফিস কক্ষ রয়েছে। এতে জনপ্রতিনিধিসহ ৫০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর অফিস স্থান সংকুলান হবে। প্রস্তাবিত ১০ তলা ভবনের মধ্যে তিন তলার কাজ সম্পন্ন করা হয়েছে। ভবনটির একটি বেইজমেন্ট যানবাহনের জন্য নির্ধারিত। বাড়তি জনবলের জন্য ভবনের অন্যান্য তলাগুলোর নির্মাণকাজ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০০ সালে প্রতিষ্ঠার পর অদ্যবধি আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্বপালন করছেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী