‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
এমন কিছু রাত থাকে, ফুটবল যা পুরোপুরি তুলে ধরতে পারে না এবং আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায় সংবর্ধনা তার মধ্যে অন্যতম। এ কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া অধিনায়ককে চিঠি লিখতে গিয়ে পরিসংখ্যান ছাপিয়ে শব্দ বেছে নিলেন। কোনো গোল বা ট্রফি নিয়ে নয়, খেলা শেষে যা থেকে যায় সেটা নিয়ে কথা বলেছেন।
অনিবার্য সত্য স্বীকার করে চিঠি লেখা শুরু করেছেন তাপিয়া, ‘যে দিন কেউ চায়নি, সেটাই এসেছে। কিন্তু সময় অনিবার্য, আর আমরা এখানে একটি চক্রের সমাপ্তি লেখার জন্য শব্দ খুঁজে চলেছি। গল্পের শেষ নয়। কারণ এমন কিছু গল্প আছে, যা চিরন্তন হয়ে ওঠে, তখন তার আর কোনো শেষ থাকে না।’
মেসির অর্জনগুলো নিয়ে কোনো পর্যবেক্ষণে যাননি এএফএ প্রধান। বরং তার চরিত্রে সততা আর সরলতা খুঁজেছেন। প্রত্যেক সতীর্থের প্রতি শ্রদ্ধা, নবাগতদের সম্ভাষণ ও কঠিন সময়ে তাদেরকে সমর্থন করে যাওয়া—এসবই মেসিকে মানুষ হিসেবে অনেক উঁচুতে রেখেছে। তাপিয়া লিখেছেন, ‘এই জার্সির প্রতি তোমার দায়বদ্ধতা, এমনটি এটি পরে থাকার সময়ও, যে কারো কল্পনার চেয়েও ভারী ছিল।’
কঠিন কঠিন মুহূর্ত, সমালোচনা, সংশয় এবং হাল ছেড়ে দেওয়ার মুহূর্তেও তার ফিরে আসার সিদ্ধান্তগুলো স্মরণ করেছেন আর্জেন্টাইন ফুটবল প্রধান, ‘কোপা আমেরিকা এলো। ওয়েম্বলি এলো। এবং অবশেষে, কাতারের সেই বিকেলটি এলো, যা আর্জেন্টাইনরা আমাদের স্মৃতির সবচেয়ে সুন্দর স্থানে চিরকাল লালন করবে।’
তিনি আরও কিছু বিষয়ে আলোকপাত করলেন, যা শিরোপার কাছে নগণ্য, ‘আপনি এমন কিছু করেছেন যা সেরার চেয়েও সেরা। একই জার্সি দিয়ে আপনি একাধিক প্রজন্ম, নানা-দাদা, নানী-দাদী, বাবা মা, সন্তান ও নাতী-নাতনিদের এক করেছেন, তারা এই ১০ নম্বরের জন্য কাঁদছে। এটাও আপনার অসাধারণ কীর্তি।’
শেষটা ছিল আরও বেশি আবেগঘন, ‘জার্সি একদিন তুলে রাখা হয়, ম্যাচও শেষ হয়। স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। কিংবদন্তিদের শেষ নেই। যতদিন আমাদের দেশে বল গড়াবে, যতদিন আকাশী নীল ও সাদা জার্সিতে গোলের জন্য শিশুরা চিৎকার করতে থাকবে, যতদিন একজন আর্জেন্টাইন মনে করবে যে সেই ১৮ ডিসেম্বর কোথায় ছিল, তুমি ততদিন হৃদয়ে থেকে যাবে।’
তাপিয়া চিঠি শেষ করেছেন, ‘আমাদের অধিনায়ক। আমাদের চ্যাম্পিয়ন। আমাদের নাম্বার টেন। আমার প্রিয় নায়ক। লিও সবকিছুর জন্য ধন্যবাদ। এটা সবসময় তোমার বাড়ি হয়ে থাকবে।’
aliul / aliul
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল
বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি!
এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ
মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফুটবলাররা
মেসির বিদায়ের দিনেই কোচিং নিয়ে সিদ্ধান্ত জানালেন স্কালোনি