তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?
জার্মানিতে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। তবে বয়সভিত্তিক পর্যায়ে ভালো করার পর জাতীয় দলে পৌঁছানোর আগেই অনেক খেলোয়াড় অন্য দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিচ্ছেন। বিষয়টি নিয়ে এবার জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বায়ার্ন মিউনিখের যুব বিভাগের প্রধান জোশেন সাওয়ার।
সাওয়ারের মতে, জার্মানির যুব ফুটবলে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যন্ত উন্নয়নের দিক থেকে বড় কোনো সমস্যা নেই। মূল ঘাটতি দেখা যায় যুব ফুটবল থেকে পেশাদার পর্যায়ে ওঠার সময়। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ পর্যায়ের অনেক খেলোয়াড়ই উচ্চমানের ম্যাচে পর্যাপ্ত সময় পান না। অথচ নিয়মিত খেলার সুযোগই প্রতিভা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
এই সমস্যার সমাধানে ‘বুন্দেসলিগা ট্যালেন্ট সিরিজ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ১৬ থেকে ২১ বছর বয়সী খেলোয়াড়েরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটি জার্মানির বিভিন্ন ক্লাবের তরুণ খেলোয়াড়দের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। বায়ার্ন মিউনিখ এই সিরিজে ২০২৭ সালের শুরু থেকে যোগ দেবে।
তবে শুধু বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করলেই হবে না বলে মনে করেন সাওয়ার। তার মতে, রিজিওনাললিগা থেকে বুন্দেসলিগা পর্যন্ত ক্লাবগুলোকে তরুণ খেলোয়াড়দের নিয়মিত মূল দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আরও সাহসী হতে হবে। একই সঙ্গে জার্মানির পুরো লিগ কাঠামো নিয়েও ভাবা প্রয়োজন, কারণ বর্তমান প্রতিযোগিতার কাঠামোকে তিনি আদর্শ মনে করেন না।
জার্মানির জন্য আরেকটি বড় উদ্বেগ হলো, দেশটিতে জন্ম নেওয়া একাধিক প্রতিভা শেষ পর্যন্ত অন্য জাতীয় দলের হয়ে খেলছেন। বাভারিয়া অঞ্চল থেকেই কেনান ইলদিজ তুরস্কে, কান উজুন তুরস্কে, জোসিপ স্তানিশিচ ক্রোয়েশিয়ায়, পল ভানার অস্ট্রিয়াতে এবং মালিক টিলম্যান যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। মিউনিখে জন্ম নেওয়া এরব্লিন ওসমানিও বর্তমানে কসোভোর জাতীয় দলে আছেন।
সাওয়ারের ভাষায়, এখন জাতীয় দলগুলোর মধ্যে প্রতিভাবান খেলোয়াড় দলে টানার প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং জার্মানিকে সেটি মানতে হবে। তার মতে, ডিএফবি ও ক্লাবগুলোকে ৫৮টি যুব একাডেমির প্রতিভাদের ওপর আরও নিয়মিত নজর রাখতে হবে।
এই উদ্যোগে জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপও যুক্ত ছিলেন। সাওয়ার জানিয়েছেন, লিভারপুলে কাজ করার সময় ইংল্যান্ডের যুব ফুটবল কাঠামোর অভিজ্ঞতা থেকে ক্লপ আলাদা অনূর্ধ্ব-২১ লিগের পক্ষে ছিলেন। তবে বিশেষজ্ঞ দলটি বিভিন্ন দেশের মডেল পর্যালোচনা করে বর্তমান ‘ট্যালেন্ট সিরিজ’ চালুর সিদ্ধান্ত নেয়।
aliul / aliul
হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি
দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি
মান্ধানা ও হারমানপ্রীতের সম্পর্কের অবনতি, বিভক্ত ভারতের ড্রেসিংরুম!
তরুণ ফুটবলারদের ধরে রাখতে পারছে না জার্মানি, কারণ কী?
স্মৃতি মান্দানাকে অধিনায়ক করে ভারতের দল ঘোষণা
মেসির সঙ্গে ফুটবলকে বিদায় বললেন সাবেক বার্সা সতীর্থ
আর্সেনালে নতুন চুক্তি করলেন আর্তেতা
‘প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান
চাকরি হারালেন শেন বন্ড
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?
‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক্তি
শিল্টনের রেকর্ড ছোঁয়ার রাতে কেইনের জোড়া গোল