এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, সতীর্থ হিসেবে যাদের পেলেন রিশাদ
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। নাহিদ রানা প্রথমবার সেখানে খেলার সুযোগ পাবেন বলে ধারণা করছিলেন অনেকে। তবে এসএ টোয়েন্টির নিলামে রানাকে কেউ কেনেনি। এর আগে সরাসরি চুক্তিতে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দলে নিয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ।
এসএ-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে অবশ্য ক্রিকেটার কেনাবেচার খুব বেশি সুযোগ ছিল না। যেখানে সংক্ষিপ্ত তালিকায় কেবল নাহিদ রানাই ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। বাংলাদেশি এই পেসারও নিলাম থেকে দল পাননি। অবশ্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়েও সংশয় তৈরি হতো। এর আগে এনওসি না পাওয়ায় নাহিদ রানাকে বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে।
আফ্রিকান এই লিগের নিলামে এবার ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করার পর চূড়ান্ত তালিকায় ১৫৬ জন জায়গা পান। এরমধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড।
নিলামের আগে বাংলাদেশি তারকা রিশাদকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি সানরাইজার্স অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নেয়। এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে!
এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারদের মতো আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের।
সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াড
রিটেইন্ড : ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন
প্রি-সাইনিং : মিচেল মার্শ ও রিশাদ হোসেন
নিলাম থেকে : নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটন
aliul / aliul
মেসি-বেকহামের পথ ধরে যুক্তরাষ্ট্রে যাবেন কেইন?
আবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল
এমবাপের আচরণে অসন্তোষ বাড়ছে রিয়াল মাদ্রিদে
মেসিকে বিদায়ের আড়ালে ‘অপমান’, আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া
ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার
‘আমি পেলে-ম্যারাডোনার সঙ্গেও খেলেছি, এরকম কিছু দেখিনি’
ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করছেন আর্জেন্টাইন কোচ!
এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, সতীর্থ হিসেবে যাদের পেলেন রিশাদ
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার খেসারত দিলো ব্রাজিল, পর্তুগালের সুখবর
এখনই নীল-সাদা জার্সিকে মিস করছেন মেসি, শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি