ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৩:১১

টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিসংখ্যান মোটেও সুখকর নয়। তবে অনেকটা হুট করে দেশটির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে পেয়েছেন ৭ জয়, ৮ হার ও ৩টিতে ড্র। নিজে খেলা চালিয়ে গেলেও পরের প্রজন্মের হাতে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছেন ধনাঞ্জয়া।

লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটিকে দেওয়া চিঠিতে অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘এটা আমার একান্ত মতামত যে, দলের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে হস্তান্তর করা উচিত।’ অধিনায়কত্ব ছাড়লেও, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ধনাঞ্জয়া।

দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালে ডি সিলভা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আফগানিস্তান (হোম), বাংলাদেশ (হোম ও অ্যাওয়ে) এবং নিউজিল্যান্ডের (হোম) বিপক্ষে সিরিজ জিতেছে  শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া নিজেও তখন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

অধিনায়ক হিসেবে নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয় এনে দেন ধনাঞ্জয়া। অধিনায়ক থাকাকালে তিনি আরও দুটি সেঞ্চুরি করেন এবং ব্যাটিংয়ে তার গড় ছিল ৩৬.৪৫।

এদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে।’ যদিও এখনও লঙ্কান টেস্ট দলের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

aliul / aliul

মেসি-বেকহামের পথ ধরে যুক্তরাষ্ট্রে যাবেন কেইন?

আবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

এমবাপের আচরণে অসন্তোষ বাড়ছে রিয়াল মাদ্রিদে

মেসিকে বিদায়ের আড়ালে ‘অপমান’, আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার

‘আমি পেলে-ম্যারাডোনার সঙ্গেও খেলেছি, এরকম কিছু দেখিনি’

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করছেন আর্জেন্টাইন কোচ!

এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, সতীর্থ হিসেবে যাদের পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার খেসারত দিলো ব্রাজিল, পর্তুগালের সুখবর

এখনই নীল-সাদা জার্সিকে মিস করছেন মেসি, শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি

দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি