ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এমবাপের আচরণে অসন্তোষ বাড়ছে রিয়াল মাদ্রিদে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৬ বিকাল ৫:২৫

কিলিয়ান এমবাপেকে ঘিরে রিয়াল মাদ্রিদে অস্বস্তি বাড়ছে। চোটের কারণে ফ্রান্সের জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর প্যারিসে নাইটক্লাবে যাওয়া এবং সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এমবাপের এমন আচরণকে রিয়াল মাদ্রিদের কিছু অংশ ভালোভাবে দেখছে না। বিশেষ করে চোটের সময় তার কর্মকাণ্ডকে দলের প্রতি দায়বদ্ধতা ও নেতৃত্বের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন কেউ কেউ।

তবে বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান পুরোপুরি নেতিবাচক নয়। ক্লাবের অনুমতি নিয়েই এমবাপে মাদ্রিদ ছেড়েছিলেন এবং চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে স্বাধীনতাও দেওয়া হয়েছিল বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। ক্লাবের ভেতরের একটি অংশ অবশ্য মনে করছে, তার প্রকাশ্য কর্মকাণ্ডে নিজের এবং ক্লাব—দুই পক্ষেরই ক্ষতি করছে।

অবশ্য এমবাপের চোট নিয়ে স্পষ্ট তথ্য দিয়েছে রিয়াল। গত ২৬ সেপ্টেম্বর ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষায় তার বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন ধরা পড়ে।

আন্তর্জাতিক বিরতির পর এমবাপে মাদ্রিদে ফিরে অনুশীলনও শুরু করেছেন। এখন সবার নজর আগামী শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে—সেখানে এমবাপেকে মাঠে দেখা যাবে কি না এবং সমর্থকরা তাকে কীভাবে গ্রহণ করেন, সেটিই আলোচনার কেন্দ্রে।

aliul / aliul

মেসি-বেকহামের পথ ধরে যুক্তরাষ্ট্রে যাবেন কেইন?

আবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

এমবাপের আচরণে অসন্তোষ বাড়ছে রিয়াল মাদ্রিদে

মেসিকে বিদায়ের আড়ালে ‘অপমান’, আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটবলার

‘আমি পেলে-ম্যারাডোনার সঙ্গেও খেলেছি, এরকম কিছু দেখিনি’

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রি করছেন আর্জেন্টাইন কোচ!

এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, সতীর্থ হিসেবে যাদের পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার খেসারত দিলো ব্রাজিল, পর্তুগালের সুখবর

এখনই নীল-সাদা জার্সিকে মিস করছেন মেসি, শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

হালান্ডকে বিশেষ ছাড় দিল ম্যানসিটি

দল জিতলেও সন্তুষ্ট ছিলেন না ইয়ামাল, কারণ জানালেন পেদ্রি