টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেল জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস
সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে মো. আ. খালেক নামে এক জেলেকে পাঁচ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুই জেলেকে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী'সহ নৌ পুলিশ এবং আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করছে সরকার। সেই সরকারি নির্দেশনা অমান্য করে যমুনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে সদর উপজেলার চক গোপাল গ্রামের আজিম উদ্দিন মন্ডলের ছেলে মো. আ. খালেককে পাঁচ দিনের কারাদন্ড ও দুই যুবককে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় জেলা ও আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’