ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৪:১

২০১৬ সালে যখন অস্ট্রেলিয়া টেস্ট দলে নিক ম্যাডিনসনের অভিষেক হয়েছিল, তিনি প্রতিভাবান ক্রিকেটারদের একজন। নিউজিল্যান্ডে ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল থেকে উঠে আসা মিচেল মার্শ, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা ও কেইন রিচার্ডসনের মতো সম্ভাবনা ছিল ম্যাডিনসনেরও। কিন্তু সেই অলরাউন্ডার হারিয়ে গেলেন পরবর্তী এক দশক। আবারও তার অস্ট্রেলিয়ার স্কোয়াডে ডাক পাওয়া নিয়ে তুমুল আলোচনা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (শুক্রবার) টেস্ট সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। যে দুটি দল সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। শিরোপা জিতেছিল টেম্বা বাভুমার প্রোটিয়া শিবির। এ ছাড়া ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে কলঙ্ক জুড়ে গিয়েছিল। ফলে আলোচিত সিরিজ দিয়ে লম্বা সময় পর ম্যাডিনসনকে ফেরানো তাতে আরও জোর বাড়ায়।

৩৪ বছর বয়সী ম্যাডিনসন শেষ টেস্ট খেলেছেন ১০ বছর আগে, এ ছাড়া গত ১৮ মাসে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। কিন্তু গত সপ্তাহে ওয়ানডে কাপে একটি ভালো ইনিংস খেলে অজিদের টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া চাট্টিখানি কথা নয়। কিন্তু তার প্রত্যাবর্তন ভালো হয়নি। প্রোটিয়াদের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া টেস্টের প্রথম ইনিংসে ৩৩ বল মোকাবিলা করলেও কোনো রান করতে পারেননি। মার্কো জানসেনের বলে বোল্ড হয়েছেন ম্যাডিনসন।

২০০০ সালের পর টেস্টে সবচেয়ে বেশি বল খেলে রান না পাওয়ার বিব্রতকর রেকর্ড দখলে নিয়েছেন তিনি। একইসঙ্গে টেস্টে সর্বোচ্চ বল খেলে শূন্য রানে আউট হওয়ার পুরো তালিকায় ম্যাডিনসনের নামটি তিনে রয়েছে। ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের ডারিন মুরে ৩৯, ২০০০ সালে জিম্বাবুয়ের ট্রেভর গ্রিপার ৩৬ বল খেলে শূন্য রানে আউট হন। এবার চলমান ডারবান টেস্টে ৩৩ বলে শূন্য রান করলেন ম্যাডিনসন।

অবশ্য তার জীবনটা ট্রাজেডিতে ঘেরা। ২০১৬ সালের নভেম্বরে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়ার পর তিনটি টেস্ট খেলেছেন ম্যাডিনসন। এর পরই মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতিতে যেতে হয়েছিল তাকে। পরে ২০২৪-২৫ মৌসুমের শেষে তার জীবনে নেমে আসে কঠিন এক সময়। ধরা পড়ে টেস্টিকুলার ক্যান্সার। অস্ত্রোপচার করালেও কাজ হয়নি। ক্যান্সার ছড়িয়ে পড়ে শরীরে, শুরু করতে হয় কেমোথেরাপি। সেসব কাটিয়ে মাঠে ফেরেন গত ৩ জানুয়ারি।

aliul / aliul

ধারাবাহিকতা চান শান্ত

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল