ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ বিকাল ৫:৩০

আন্তর্জাতিক বিরতিতে কিলিয়ান এমবাপে ইনজুরি নিয়েও বেশ উপভোগ্য সময় কাটিয়েছেন। সেরে ওঠার সময়ে তিনি প্যারিস ও সুইজারল্যান্ডে ভ্রমণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বাইসাইকালে চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন। অথচ ফুটবলারদের জন্য বাইসাইকেল চালানোয় আপত্তি করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও।

স্বাভাবিকভাবে রিয়াল তারকা তার আচরণের জন্য সমালোচিত হচ্ছেন। কিন্তু মরিনিও এই ধরনের সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন। একই সঙ্গে নিশ্চিত করলেন শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচে শুরু থেকে দেখা যাবে এই ফরাসি ফরোয়ার্ডকে।

গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের সঙ্গে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন এমবাপে। তারপর থেকেই ভিয়ারিয়াল ম্যাচে অনিশ্চিত ছিলেন তিনি। সেই শঙ্কা দূর করে দিলেন মরিনিও। তার আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে এমবাপের আচরণ আচরণ নিয়ে সমালোচনা অতিরঞ্জিত কি না প্রশ্নে মরিনিও বলেন, ‘এটা অদ্ভুত। আমার মনে হয় গত কয়েক সপ্তাহ ধরে ফুটবলে আরও বড় বড় ঘটনা ঘটে গেছে। কিন্তু মনে হচ্ছে সেগুলো যথেষ্ট নয়।’

তিনি বলেন, ‘এটার (ম্যানসিটির) মতো অনেক বড় বড় ব্যাপার ছিল। আপনারা পুরোনো গল্প (নেগ্রেইরা) নিয়ে হয়তো কথা বলতে পছন্দ করবেন না। আমার দেশেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার কোচকে নিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেগুলো যথেষ্ট নয়! রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদই। আমার মনে হয় প্রথম প্রশ্নটা আরও ভালো কিছু হওয়া উচিত, কঠিন ম্যাচ নিয়ে।’

এমবাপের খেলা নিয়ে তার বক্তব্য, ‘আগামীকাল এমবাপে খেলবে। সে বেঞ্চে থাকবে না। যদি সে খেলে, তার কারণ আমি নিশ্চিত সে রিয়াল মাদ্রিদকে হতাশ করেনি। সে তার বাধ্যবাধকতা পূর্ণ করতে ব্যর্থ হয়নি।’

aliul / aliul

ধারাবাহিকতা চান শান্ত

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল