একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?
তাদের দ্বৈরথটা বহু পুরোনো। মাঠে তারা ছিলেন একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। দুজনের মধ্যে কে সেরা— এ নিয়ে তর্কের অন্ত নেই ফুটবল বিশ্বে। তবে সেইসব দিনগুলি যেন ফুরিয়ে আসছে। সদ্যই জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না এই মহাতারকাকে। অন্যদিকে, মেসির আগে অভিষেক হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো অবসরের ঘোষণা না দিলেও জাতীয় দলে তার অধ্যায় শেষ দেখছেন অনেকেই।
ফুটবলের এই দুই মহাতারকার মুখোমুখি লড়াই মানে ছিল একসময় ভক্তদের দারুণ উন্মাদনার বিষয়। তবে এত বছরেও দুই তারকাকে এক দলের হয়ে কখনো খেলতে দেখা যায়নি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে এবার সম্ভবত সতীর্থ হতে পারেন তারা! ঠিকই, শুনছেন! প্রথমবারের মতো তারা একই দলে খেলতে পারেন।
ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এই সুপ্ত বাসনা এবার সত্যি করে তুলতে চান আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। ইতিহাসকে এক সুতোয় বাঁধতে মেসি ও রোনালদোকে একই মাঠে নামানোর পরিকল্পনা করছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-র প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে নিজের বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তেভেজ। ২০২১ সালে বুটজোড়া তুলে রাখার পর ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া এই ফুটবলার নিজের হোমগ্রাউন্ড ‘লা বোম্বোনেরা’-তে একটি জমকালো বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছেন।
সম্প্রতি বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকলমে এই আয়োজনের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমও। আগামী ২০ ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া এই প্রদর্শনী ম্যাচেই ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলের সতীর্থ হিসেবে মাঠে নামানোর স্বপ্ন দেখছেন তেভেজ।
কিছুদিন আগে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘ওএলজিএ’-তে এই বিশেষ ম্যাচটির প্রস্তুতি নিয়েও মুখ খুলেছিলেন তেভেজ। সেখানে তিনি আমন্ত্রণ জানাতে চান এমন মহাতারকাদের কিছু নামও প্রকাশ করেন। জিয়ানলুইজি বুফন, এডউইন ভ্যান ডার সার, রিও ফার্দিনান্দ, নেমানজা ভিদিচ, জর্জিও চিয়েলিনি, লিয়ান্দো বোনুচ্চি, আন্দ্রে পিরলো, পল স্কোলস থেকে শুরু করে রিকলমে—সবার নামই রয়েছে তার পছন্দের তালিকায়।
মেসি ও রোনালদোকে এক দলে পাওয়ার প্রসঙ্গে তেভেজ জোর দিয়ে বলেন, “আমরা তাদের এক করে দিচ্ছি। ক্রিশ্চিয়ানোকে আমি নিজেই গিয়ে নিয়ে আসব, আর ছোটটিকেও (মেসি) নিয়ে আসব।”
ক্যারিয়ারে মেসি ও রোনালদো উভয়ের সঙ্গেই খেলার দুর্লভ সৌভাগ্য হয়েছে কার্লোস তেভেজের। আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি, আবার ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে খেলেছেন মোট ৮০টি ম্যাচ। এখন দুই মহাতারকার সেই সাবেক সতীর্থই চান ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় এক মুহূর্ত তৈরি করতে, যেখানে একই দলের হয়ে আলো ছড়াবেন ফুটবলের এই দুই কিংবদন্তি।
aliul / aliul
ধারাবাহিকতা চান শান্ত
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের
আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য
অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?
এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর
৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ
মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ