অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে গিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় অজিদের।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও ওপেনিং জুটিটা বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮ বলে ১৯ রান করে আউট হন জর্জিয়া ভোল। দ্বিতীয় উইকেটে অবশ্য ৯০ রানের জুটি পায় স্বাগতিকরা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। দ্রুত ফিফটি পূরণের পর ৫৭ বলে ৭৭ রান করেন ওপেনার ফোবে ফিচফিল্ড।
এরপর আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২ বলে ১৩ রান করে আউট হন বেথ মুনি। এদিকে এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড মিলে জয় নিশ্চিত করেন। ২৬ রানে পেরি ও ২৫ রানে সাদারল্যান্ড অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট নেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা আউট হওয়ার আগে করেন মাত্র ৪ রান। আর শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান।
দ্রুত তিন উইকেট হারানোর পর দলকে হাল ধরার চেষ্টা চালান দলনেতা নিগার সুলতানা জ্যোতি। কিন্তু সঙ্গ দিতে পারেননি শবানা মোস্তারি। ১৭ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর স্বর্ণাকে নিয়ে কিছুক্ষণ রানের চাকা সচল রাখেন জ্যোতি। তার ইনিংস থামে ২৯ রান। আর আউট হওয়ার আগে ২১ রান করেন স্বর্ণা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া রাবেয়া খান ১১, নাহিদা আক্তার ১৯, হাবিবা ইসলাম ১ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। মেগান স্কুট নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
aliul / aliul
ধারাবাহিকতা চান শান্ত
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের
আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য
অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা
একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?
এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর
৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ
মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম
২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ