ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ বিকাল ৫:৩৩

বেনিনের বিপক্ষে ৩-০ গোলে জিতে আর্জেন্টিনাকে বিদায় বলেছেন লিওনেল মেসি। আবেগঘন একটি রাত পার করে আর্জেন্টাইন তারকা এখন ভিন্ন মিশনে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে এখন তিনটি লক্ষ্য নিয়ে সামনে আগাবেন তিনি।

সবার আগে মেসির লক্ষ্য থাকবে আবারও এমএলএস কাপ জয়ের দিকে। লিগস কাপ, দ্য সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনস কাপের পর হেরনদের পরবর্তী লক্ষ্য টানা দ্বিতীয়বার ঘরোয়া শিরোপা জেতায়।

বর্তমানে কিলি গঞ্জালেজের দল ইস্টার্ন কনফারেন্সের টেবিলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্লেঅফে জায়গা নিশ্চিত করেছে তারা। মেসি বুয়েন্স আয়ার্স ছেড়ে ইতোমধ্যে মায়ামিতে ফিরেছেন। ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।

টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ ছাড়াও মেসির চোখ থাকবে গোল্ডেন বুটের দিকে। বর্তমানে আর্জেন্টাইন তারকা ২১ গোল নিয়ে এমএলএস-এর শীর্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিসি ইউনাইটেডের পিটার মুসার চেয়ে তিন গোল বেশি। রেগুলার সিজনের আরও সাত ম্যাচ বাকি।

২০২৬ সাল শেষে মেসির সামনে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ রয়েছে। গত দুই বছর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন। এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই স্বীকৃতি পেতে পারেন তিনি।

আমেরিকান লিগে ৩ বছর পার করার পর এখন অনেকটাই নির্ভার মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের মনোযোগ থাকবে কেবল মায়ামিতেই। তাই এই তিনটি লক্ষ্য পূরণ করার জন্য বাড়তি কোনো চাপ নেই। 

aliul / aliul

ধারাবাহিকতা চান শান্ত

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল