ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ বিকাল ৫:৪১

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশের। ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে নিজেদের করে নিয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।
সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও ৮৩ রানে ফিরে গেছেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম। ইসমাত আলমের বলে উইকেটকিপারের তালুবন্দি হওয়ার আগে ৭১ বলের এই ইনিংসে তিনি হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা। তার বিদায়ে ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি।
এর আগে শুরুর দিকে একটু নড়বড়ে থাকলেও ৫ রানে জীবন পাওয়া আরেক ওপেনার সাদমান ইসলাম ৪১ এবং অভিজ্ঞ মুমিনুল হক ৫ রান নিয়ে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলা এই সেশনে একমাত্র উইকেটটি পেয়েছেন ইসমাত আলম।

শান্তা / শান্তা

ধারাবাহিকতা চান শান্ত

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

তানজিদের আক্ষেপ, দুর্দান্ত শুরু বাংলাদেশের

আর্জেন্টিনাকে বিদায়ের পর মেসির সামনে তিন লক্ষ্য

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের মেয়েরা

একই দলে খেলবেন মেসি ও রোনালদো, এত বছরেও যা হয়নি এবার সেটি হতে যাচ্ছে?

এমবাপেকে নিয়ে সমালোচনাকে ‘অদ্ভুত’ বললেন মরিনিও, দিলেন সুখবর

৩৩ বলে ০, এক দশক পর দলে ফিরে বিব্রতকর রেকর্ড আলোচিত ক্রিকেটারের

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় হলেন বাংলাদেশের ফারহান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

মাত্র একটি টি-টোয়েন্টি খেলা ১৮ বছর বয়সী ক্রিকেটার পেলেন সর্বোচ্চ দাম

২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চোট কাটিয়ে ফিরে নেইমারের জোড়া গোল